ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
২১। সেবামূলক মাঝারি শিল্পের সর্বোচ্চ বিনিয়োগসীমা কত?
ক. ৫ কোটি খ. ১০ কোটি
গ. ১৫ কোটি ঘ. ৩০ কোটি
২২। সেবামূলক মাঝারি শিল্পে নিয়োজিত শ্রমিক সীমা কত?
ক. ১০০-১৫০ জন খ. ১২৫-১৭৫ জন
গ. ৫০-১০০ জন ঘ. ১০০-১৫০ জন
২৩। বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যাগুলো—
i. পর্যাপ্ত কাঁচামালের অভাব
ii. প্রচলিত ধ্যানধারণা
iii. পর্যাপ্ত শ্রমিকের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। দেশের মোট শিল্পে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদান কত ভাগ?
ক. ২৫ খ. ৪৬ গ. ৬৮ ঘ. ৯৬
২৫। জুন ২০১১ পরিসংখ্যান অনুসারে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কত লোকের কর্মসংস্থান হয়েছে?
ক. ১.৭৫ লাখ খ. ২৫.৮৩ লাখ
গ. ৩৩.৩৭ লাখ ঘ. ১ কোটি
২৬। কুটির শিল্প প্রধানত—
ক. মূলধনভিত্তিক খ. কর্মীভিত্তিক
গ. পরিবারভিত্তিক ঘ. উত্পাদনভিত্তিক
২৭। শ্রমঘন শিল্প বলা হয়—
i. ক্ষুদ্র শিল্পকে ii. কুটির শিল্পকে
iii. মাঝারি শিল্পকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে কোন শিল্প?
ক. ক্ষুদ্র ও কুটির শিল্প খ. মাঝারি শিল্প
গ. বৃহত্ শিল্প ঘ. কুটির শিল্প
২৯। দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক কোনটি?
ক. বৃহত্ শিল্প খ. ক্ষুুদ্র শিল্প
গ. মাঝারি শিল্প ঘ. কুটির শিল্প
৩০। উত্পাদনমুখী বৃহত্ শিল্প বলতে বোঝায়—
i. যার মূলধন ৩০ কোটি টাকার অধিক
ii. যার শ্রমিকসংখ্যা ৫০০ জনের কম
iii. যার শ্রমিকসংখ্যা ২৫০ জনের অধিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। সেবামূলক বৃহত্ শিল্প বলতে বোঝায়—
i. যার মূলধন ২৫ কোটি টাকার কম
ii. যার মূলধন ১৫ কোটি টাকার অধিক
iii. যার শ্রমিকসংখ্যা ১০০ জনের অধিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে মাঝারি ও বৃহত্ শিল্পের অবদান কত ভাগ?
ক. ১২.৭১% খ. ১২.৬৮%
গ. ১৩.২০% ঘ. ১৩.৭৫%
৩৩। ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান কত ভাগ?
ক. ৫.১৮ % খ. ৫.২৬%
গ. ৫.২২% ঘ. ৫.২৬%
৩৪। ২০১০ সালের শিল্পনীতিতে ঢাকা বিভাগের কোন জেলাকে শিল্পে অনুন্নত ধরা হয়েছে?
ক. ঢাকা খ. নরসিংদী
গ. গাজীপুর ঘ. ময়মনসিংহ
৩৫। চট্টগ্রাম বিভাগের শিল্পোন্নত জেলা—
i. কক্সবাজার ii. ফেনী iii. বান্দরবান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। রাজশাহী বিভাগের একমাত্র শিল্পোন্নত জেলা কোনটি?
ক. জয়পুরহাট খ. নাটোর
গ. পাবনা ঘ. বগুড়া
৩৭। ২০১০ সালের শিল্পনীতিতে সিলেট বিভাগের কয়টি জেলাকে শিল্পোন্নত ঘোষণা করা হয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. একটিও না
৩৮। সর্বশেষ জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় কত সালে?
ক. ২০০৯ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০১২
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৭
২১. গ ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ।
সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা