ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
৩১। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত হয়?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৭ জন
৩২। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়—
i. প্রাইভেট লিমিটেড কোম্পানির
ii. পাবলিক লিমিটেড কোম্পানির
iii. রাষ্ট্রমালিকানার কোম্পানির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। অসীম দায়বিশিষ্ট ব্যবসায় বলা হয়—
i. এক মালিকানা ব্যবসায়কে
ii. অংশীদারি ব্যবসায়কে
iii. কোম্পানি ব্যবসায়কে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। যে কোম্পানি বিশ্বব্যাপী তাদের ব্যবসায় পরিচালনা করে, তাকে বলা হয়—
ক. বিশ্বখ্যাত কোম্পানি খ. আন্তর্জাতিক কোম্পানি গ. বহুজাতিক কোম্পানি
ঘ. বৃহদায়তন কোম্পানি
৩৫। কোনটি বহুজাতিক কোম্পানি?
ক. প্রাণ খ. বাটা শু গ. স্কয়ার ঘ. বসুন্ধরা
৩৬। বহুজাতিক কোম্পানি হলো—
i. বাটা শু ii. অ্যাপেক্স লেদার iii. ইউনিলিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। কোম্পানির মূল দলিল বা সংবিধান বলা হয় কাকে?
ক. স্মারকলিপিকে খ. পরিমেললিপিকে গ. নিবন্ধনপত্রকে ঘ. প্রসপেক্টাসকে
৩৮। কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ ইত্যাদি লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. পরিমেললিপিতে খ. নিবন্ধনপত্রে গ. প্রসপেক্টাসে ঘ. স্মারকলিপিতে
৩৯। কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলা হয় কোনটিকে?
ক. স্মারকলিপিকে খ. পরিমেললিপিকে গ. প্রসপেক্টাসকে ঘ. নিবন্ধনপত্রকে
৪০। কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনাসংক্রান্ত প্রয়োজনীয় বিষয় লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. স্মারকলিপিতে খ. পরিমেললিপিতে গ. প্রসপেক্টাসে ঘ. নিবন্ধনপত্রে
৪১। কখন থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায়িক কাজ শুরু করতে পারে?
ক. স্মারকলিপি তৈরির পর খ. পরিমেললিপি তৈরির পর
গ. নিবন্ধনপত্র পাওয়ার পর ঘ. কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর
৪২। কখন থেকে পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায়িক কাজ শুরু করতে পারে?
ক. স্মারকলিপি তৈরির পর খ. পরিমেললিপি তৈরির পর
গ. নিবন্ধনপত্র পাওয়ার পর ঘ. কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর
৪৩। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকে কোনটির উত্পত্তি?
ক. এক মালিকানা সংগঠনের খ. অংশীদারি সংগঠনের
গ. কোম্পানি সংগঠনের ঘ. সমবায় সংগঠনের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৪
৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ ৪১. গ ৪২. ঘ ৪৩. ঘ
সিনিয়র শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা