বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৩। আধুনিক ব্যবসায় প্রধানত কয় ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৪। পণ্য বিনিময়ের সহায়ক কাজ নয় কোনটি?
ক. উত্পাদন খ. পরিবহন
গ. গুদামজাতকরণ ঘ. ব্যাংকিং
১৫। শিল্প কত প্রকার?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
১৬। কাকে উত্পাদনের বাহন বিবেচনা করা হয়?
ক. মূলধন খ. পরিবহন
গ. শিল্প ঘ. শ্রমিক
১৭। নিচের কোনটি প্রজননশিল্পের উদাহরণ?
ক. রাস্তা নির্মাণ খ. হ্যাচারি
গ. স্বাস্থ্যসেবা ঘ. গ্যাস উত্তোলন
১৮। মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে কোনটি?
ক. প্রজননশিল্প খ. নির্মাণশিল্প
গ. সেবাশিল্প ঘ. নিষ্কাশনশিল্প
১৯। বিদ্যুত্ ও গ্যাস উত্পাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত?
ক. নিষ্কাশন খ. উত্পাদন
গ. নির্মাণ ঘ. সেবা
২০। কোন শিল্পের মাধ্যমে সুতা থেকে বস্ত্র তৈরি করা হয়?
ক. প্রজনন খ. নিষ্কাশন গ. উত্পাদন ঘ. সেবা
২১। পণ্য বা সেবার বণ্টনকারী শাখা বলা হয়—
ক. শিল্পকে খ. বাণিজ্যকে
গ. ব্যবসায়কে ঘ. প্রত্যক্ষ সেবাকে
২২। পরিবহন পণ্য বিপণনের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. অর্থগত খ. স্থানগত
গ. কালগত ঘ. তথ্যগত
২৩। বিজ্ঞাপন পণ্য বিপণনের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. অর্থগত খ. স্থানগত
গ. কালগত ঘ. তথ্যগত
২৪। বিপণনের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে কোনটি?
ক. গুদামজাতকরণ খ. ব্যাংক
গ. বিমা ঘ. বিজ্ঞাপন
২৫। বিপণনের কালগত প্রতিবন্ধকতা দূর করে কোনটি?
ক. পরিবহন খ. বিজ্ঞাপন
গ. গুদামজাতকরণ ঘ. ব্যাংকিং
২৬। Business to Business বলা হয় কাকে?
ক. উত্পাদনকে খ. বাণিজ্যকে
গ. শিল্পকে ঘ. প্রত্যক্ষ সেবাকে
২৭। পণ্যের মালিকানাসংক্রান্ত বাধা দূর করে কোনটি?
ক. পরিবহন খ. পণ্য বিনিময়
গ. গুদামজাতকরণ ঘ. বিমা
২৮। প্রত্যক্ষ সেবার পর্যায়ে পড়ে—
i. ডাক্তারি ক্লিনিক ii. প্রকৌশলী ফার্ম
iii. পোলট্রি ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। কোনটি আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. প্রজননশিল্প
সঠিক উত্তরটি মিলিয়ে নাও উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-১
১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. গ।
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা