ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায় বলে গণ্য হবে যদি—
i. জীবিকা নির্বাহের উদ্দেশ্যে করা হয়
ii. শখের বশে করা হয়
iii. মুনাফার আশায় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। ব্যবসায়ী মূলত কোন আশায় ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন?
ক. সামাজিক মর্যাদা লাভের খ. জমানো অর্থ কাজে লাগানো
গ. মুনাফা অর্জন করার
ঘ. বেকারত্ব দূর করার
৩। ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই থাকা উচিত—
ক. চাকচিক্য খ. ব্যস্ততা
গ. সেবার মনোভাব ঘ. অতিমুনাফা
৪। ব্যবসায়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ দিক হলো, এতে—
ক. নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থাকবে
খ. অনেক লোকের কর্মসংস্থান হবে
গ. অনেক পুঁজি বিনিয়োগ হবে
ঘ. অধিক মুনাফার সুযোগ থাকবে
৫। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে কোনটি বাড়তে থাকে?
ক. রাজনৈতিক হানাহানি খ. অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা
গ. অভাব-অনটনের মাত্রা
ঘ. বেকার সমস্যার পরিমাণ
৬। ব্যবসায়িক কর্মবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭। প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. বৃহদায়তন উত্পাদন খ. ব্যাংকব্যবস্থার সম্প্রসারণ
গ. শহর ও বাজার সৃষ্টি
ঘ. মত্স্য ও পশু শিকার
৮। আধুনিক যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্যবহার
খ. কাগুজে মুদ্রার প্রচলন
গ. শিল্পকারখানার বিকাশ
ঘ. ব্যবসায় সংগঠনের উদ্ভব
৯। প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. মত্স্য শিকার খ. কড়ি ও পাথর ব্যবহার
গ. কৃষিকাজ ঘ. দ্রব্য বিনিময়
১০। ব্যাংক ও বিমাব্যবস্থার সম্প্রসারণ ঘটে—
ক. মধ্য যুগে খ. প্রাচীন যুগে
গ. আধুনিক যুগে ঘ. সাম্প্রতিক কালে
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা
উত্তর
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১
১. ক ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. গ