ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
২৪। বিপণনের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে কোনটি?
ক. গুদামজাতকরণ খ. ব্যাংক
গ. বিমা ঘ. বিজ্ঞাপন
২৫। বিপণনের কালগত প্রতিবন্ধকতা দূর করে কোনটি?
ক. পরিবহন খ. বিজ্ঞাপন
গ. গুদামজাতকরণ ঘ. ব্যাংকিং
২৬। Business to Business বলা হয় কাকে?
ক. উত্পাদনকে খ. বাণিজ্যকে
গ. শিল্পকে ঘ. প্রত্যক্ষ সেবাকে
২৭। পণ্যের মালিকানাসংক্রান্ত বাধা দূর করে কোনটি?
ক. পরিবহন খ. পণ্য বিনিময়
গ. গুদামজাতকরণ ঘ. বিমা
২৮। প্রত্যক্ষ সেবার পর্যায়ে পড়ে—
i. ডাক্তারি ক্লিনিক ii. প্রকৌশলী ফার্ম
iii. পোলট্রি ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। কোনটি আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. প্রজননশিল্প
৩০। মানুষের জীবনধারা, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা কোনটি দ্বারা প্রভাবিত হয়?
ক. প্রকৃতি খ. পরিবেশ গ. ধর্ম ঘ. বর্ণ
৩১। কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
ক. দক্ষ কর্মী খ. দক্ষ উদ্যোক্তা
গ. ব্যাপক মূলধন ঘ. ব্যবসায়িক পরিবেশ
৩২। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগ করা যায়?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৩৩। ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় কোনটি?
ক. ভূমি খ. নদ-নদী
গ. ঐতিহ্য ঘ. জলবায়ু
৩৪। বাংলাদেশ একটি—
i. কৃষিনির্ভর দেশ
ii. উন্নত দেশ iii. উন্নয়নশীল দেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। মসলিন কাপড়ের জন্য কোন এলাকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক. চট্টগ্রাম খ. সোনারগাঁ গ. ডেমরা ঘ. ঢাকা

মো. শরিফুল ইসলাম ভূঞা

সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: ব্যবসায় উদ্যোগ

অধ্যায়-১
২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. খ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. খ