ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

৩৬। জাহাজ নির্মাণশিল্পের জন্য প্রসিদ্ধি লাভ করেছিল—
ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ গ. চট্টগ্রাম ঘ. খুলনা
৩৭। পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করে—
ক. অষ্টাদশ শতাব্দীতে খ. সপ্তদশ শতাব্দীতে
গ. ষোড়শ শতাব্দীতে ঘ. পঞ্চদশ শতাব্দীতে
৩৮। কোন স্থানকে পতুর্গিজরা Porto piqueno বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম গ. চট্টগ্রাম ঘ. পায়রা
৩৯। Porto Grando বা বৃহত্ বন্দর কোনটি?
ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম গ. চট্টগ্রাম ঘ. পায়রা
৪০। ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি বাংলাদেশে অনুকূল?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. প্রযুক্তি
৪১। বাংলাদেশে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল নয়-
i. জলবায়ু ii. ঐতিহ্য iii. রাজনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। এ দেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে-
i. উদার ii. পরিশ্রমী iii. সৃজনশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩। বাংলাদেশের ব্যবসায়ের জন্য কোন পরিবেশের সবগুলো উপাদান কাঙ্ক্ষিত পর্যায়ের বিদ্যমান নেই?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. আইনগত
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে। সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উত্পাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারাগাছ উত্পাদন ও লালনের জন্য উপযুক্ত। নার্সারিটি পুকুরের কাছে হওয়ায় পানিও সব সময় পাওয়া যায়। ফলে নার্সারির চারাগাছগুলোর মানও বেশ ভালো।
৪৪। শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প?
ক. উত্পাদন খ. প্রজনন গ. সেবা ঘ. নির্মাণ
৪৫। শাকিলাদের নার্সারির চারাগাছগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি?
ক. প্রাকৃতিক খ. সামাজিক
গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা

উত্তর

ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১
৩৬. গ ৩৭. গ ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. গ ৪৪. খ ৪৫. ক