ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
১। গাড়ি উত্পাদনকারী প্রতিষ্ঠান ‘ফোর্ড’ কোন দেশে অবস্থিত?
ক. জাপান খ. আমেরিকা গ. যুক্তরাজ্য ঘ. ফ্রান্স
২। বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা হলেন—
ক. এ আর রাহমান খ. এবিএম মূসা
গ. মুসা বিন শমসের ঘ. স্যামসন এইচ চৌধুরী
৩। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. সেবা প্রদান খ. জনকল্যাণ
গ. মুনাফা অর্জন ঘ. কর্মসংস্থান
৪। ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো—
i. একটি ব্যবসায় প্রতিষ্ঠান
ii. একক পণ্য বা সেবা
iii. সামাজিক দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. ঝুঁকি গ্রহণ খ. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
গ. নতুন সম্পদ সৃষ্টি ঘ. বিদেশে অর্থ পাচার
৬। ব্যবসায় উদ্যোক্তার ক্ষেত্রে সঠিক উক্তি—
i. উদ্যোক্তারা জন্মগতভাবেই উদ্যোক্তা
ii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়
iii. যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। সফল উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন—
ক. বোর্ড মিটিংয়ের মাধ্যমে খ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে
গ. সময়ক্ষেপণের মাধ্যমে
ঘ. পূর্বাভিজ্ঞতার মাধ্যমে
৮। উদ্যোক্তার বিশেষ গুণ হিসেবে বিবেচিত হয়—
i. পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলা
ii. নেতৃত্বদানের যোগ্যতা
iii. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯। পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার একটি—
ক. বড় বৈশিষ্ট্য
খ. প্রধান বৈশিষ্ট্য
গ. বিশেষ গুণ ঘ. সাধারণ গুণ
১০। ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা হয়?
ক. মুনাফা খ. ক্ষতি গ. ঝুঁকি ঘ. অনিশ্চয়তা
১১। উদ্যোক্তা কোন ধরনের কাজ করে বিশেষ আনন্দ পান?
ক. লাভজনক খ. কম পরিশ্রমের
গ. চ্যালেঞ্জমূলক ঘ. প্রতিযোগিতামূলক
১২। প্রকৃত উদ্যোক্তারা—
i. নিজের ভুল স্বীকার করেন
ii. কখনো ভুল করেন না
iii. ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনের ৫০ ভাগ কোন খাত থেকে আসে?
ক. শিল্প খাত খ. সেবা খাত
গ. কৃষি খাত ঘ. রপ্তানি খাত
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা

উত্তর
ইংরেজি ২য় পত্র
৭ নম্বর প্রশ্ন
10
1-c, 2-g, 3-a, 4-f, 5-e, 6-d, 7-b, 8-h
11
1-h, 2-b, 3-f, 4-e, 5-a, 6-g, 7-d, 8-c
12
1-b, 2-g, 3-a, 4-c, 5-d, 6-f, 7-e, 8-h
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-২
১। খ ২। ঘ ৩। গ ৪। ক ৫। ঘ ৬। ক ৭। খ ৮। খ ৯। ক ১০। গ ১১। গ ১২। খ ১৩। খ