ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট

মো. শফিকুল ইসলাম ভূঞা

১। ব্যবসায় সংগঠনের উত্পত্তি কবে?

ক. প্রাচীন যুগে খ. মধ্য যুগে

গ. আধুনিক যুগে ঘ. প্রাগৈতিহাসিক যুগে

২। সেবা শিল্পে অন্তর্ভুক্ত—

i. গ্যাস সরবরাহ ii. সেতু নির্মাণ iii. পানি সরবরাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। মানবসম্পদ কোন পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক পরিবেশ খ. সামাজিক পরিবেশ

গ. অর্থনৈতিক পরিবেশ ঘ. রাজনৈতিক পরিবেশ

৪। কোন দেশে প্রথম কোম্পানি আইন পাস হয়?

ক. থাইল্যান্ড খ. চীন গ. জাপান ঘ. ব্রিটেন

৫। সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কী?

ক. মুনাফা অর্জন খ. জনগণের কল্যাণ সাধন

গ. নিজের আর্থসামাজিক কল্যাণ ঘ. মূলধন বৃদ্ধি

৬। ব্যবসার স্থান নির্বাচনে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে—

i. কাঁচামালের সহজলভ্যতা ii. বাজারজাতকরণের সুবিধা

iii. অবকাঠামোগত সুবিধা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭। প্রতীকের মূল বিষয় কী?

ক. পণ্যের পরিচিতি খ. পণ্যের স্বতন্ত্রতা

গ. পণ্যের সমন্বয় ঘ. পণ্যের প্রচার

৮। বাংলাদেশে বর্তমানে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে?

ক. ১৯০১ সালের খ. ১৯১১ সালের

গ. ২০০১ সালের ঘ. ২০১১ সালের

৯। একজন ভালো বিক্রেতার মানসিক গুণাবলি হলো—

ক. চমত্কার হাসি খ. আত্মবিশ্বাস

গ. সততা ঘ. ভালো আচরণ

১০। BDBL সাহায্য করে—

i. ব্যাংকিং সেবা দিয়ে ii. আর্থিক সহায়তা দিয়ে

iii. কারিগরি সহায়তা দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব জামাল রাকা গার্মেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপক। শীতকালে তাঁদের উত্পাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এ জন্য জামাল সাহেব প্রতিষ্ঠানের কর্মীদের উত্পাদন ৫০% বাড়ানোর আদেশ দিয়েছেন। এ আদেশ কর্মীদের মাঝে ব্যাপক অসন্তুষ্টি সৃষ্টি করেছে।

১১। জনাব জামাল কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন?

ক. গণতান্ত্রিক নেতৃত্ব খ. মুক্ত নেতৃত্ব

গ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ঘ. আমলাতান্ত্রিক নেতৃত্ব

১২। জনাব জামালের সঠিক নেতৃত্ব পারে রাকা গার্মেন্টকে সাহায্য করতে—

i. লক্ষ্য অর্জনে ii. কর্মীদের একত্র করতে

iii. প্রতিষ্ঠানের নমনীয়তা বৃদ্ধিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। ব্র্যাক প্রথমে কী কাজ করত?

i. ত্রাণ ii. পুনর্বাসন iii. আমানত গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪। ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে—

iii মানবসম্পদ উন্নয়নে

iii দেশের আয় বৃদ্ধিতে

iii বেকার সমস্যার সমাধানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত শতাংশ?

ক. ২০% খ. ৩০% গ. ৪০% ঘ. ৫০%

১৬। কোন প্রতিষ্ঠানটি পণ্যের ট্রেডমার্ক নিবন্ধন করে?

ক. BSCIC খ. DCCI গ. BSTI ঘ. FBCCI

১৭। প্রকল্প নির্বাচন কিসের ওপর নির্ভর করে?

ক. পরিবেশ খ. মুনাফা গ. চাহিদা ঘ. পণ্য

১৮। ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?

ক. স্থির খ. দ্রুততম গ. ধীরগতি ঘ. ধারাবাহিক

১৯। বিভিন্ন উপকরণ বিবেচনা করে প্রকল্প মূল্যায়ন যে প্রক্রিয়া সাহায্য করে তাকে কী বলে?

ক. ম্যাক্রোস্ক্রিনিং খ. মাইক্রোস্ক্রিনিং

গ. নগদ প্রবাহ বিবরণী ঘ. সমআয়-ব্যয় বিন্দু

২০। ব্যবসায়ের প্রথম ও প্রধান অর্থায়নের উত্স কী?

ক. নিজস্ব তহবিল খ. আত্মীয়স্বজন

গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. বাণিজ্যিক ব্যাংক

২১। শিল্প প্রতিষ্ঠার জন্য অনুন্নত এলাকায় প্রথমবারের কর অবকাশ—

ক. ১০০% খ. ৭৫% গ. ২০% ঘ. ৪০%

২২। ভোক্তার রুচি ও চাহিদা সম্পর্কিত তথ্য কীভাবে সংগ্রহ করা যায়?

ক. বাজার গবেষণা করে

খ. বিভিন্ন মাধ্যম বিশ্লেষণ করে

গ. বিজ্ঞাপনের মাধ্যমে ঘ. বিক্রেতা বিশ্লেষণ করে

২৩। নামমাত্র অংশীদার—

ক.  মূলধন বিনিয়োগ করে খ. অর্থায়নকারী

গ. ঝুঁকি গ্রহণকারী ঘ.  মূলধন বিনিয়োগ করে না

২৪। যুবসমাজকে ব্যবসায় উদ্যোগে আগ্রহী করা যায়—

i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বৃদ্ধির মাধ্যমে

ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে

iii. একে একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫। ঋণ পাওয়ার জন্য একজন উদ্যোক্তাকে কত বছর বয়সের অধিকারী হতে হয়?

ক. ২০-৬০ বছর খ. ১৮-৬০ বছর

গ. ২২-২৫ বছর ঘ. ৩০-৩৫ বছর

২৬। নার্সারি কোন ধরনের শিল্প?

ক. উত্পাদন খ. প্রজনন গ. নিষ্কাশন ঘ. নির্মাণ

২৭। কোন প্রতিষ্ঠান ব্যবসায়ের ঝুঁকি দূর করার চুক্তি করে?

ক. এনজিও খ. বাণিজ্যিক ব্যাংক

গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. বিমা

২৮। মি. সুভাষ একটি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক। তিনি কর্মীদের উত্সাহ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করেন। সুভাষের কাজকে ব্যবস্থাপনার কোন কাজের সঙ্গে সংযুক্ত করা যাবে?

ক. পরিকল্পনা খ. নির্দেশনা গ. নেতৃত্ব ঘ. প্রেষণা

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সামিয়া হস্তশিল্পের ব্যবসায়ে খুব আগ্রহী। তিনি স্নাতকোত্তর পাস করার পর সেলাই, বাটিক ও ডিজাইনের ওপর প্রশিক্ষণ দেন। এরপর তিনি জামা, পোশাক ও মহিলাদের বিভিন্ন উপকরণ তৈরি করে নিজের এলাকায় তা বিক্রি শুরু করলেন।

২৯। সামিয়ার কাজকে কী বলা যায়?

ক. ঝুঁকি খ. শিল্প গ. উদ্যোগ ঘ. বিনিয়োগ

৩০। সামিয়া হলেন—

ক. ঝুঁকি গ্রহণকারী খ. মালিক গ. উদ্যোক্তা ঘ. কর্মী

সিনিয়র শিক্ষক

ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা

মডেল টেস্টের সঠিক উত্তর

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বিশেষ মডেল টেস্ট-১০: ব্যবসায় উদ্যোগ

১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭ গ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. গ