ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
১। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২। সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?
ক. এক মালিকানা খ. অংশীদারী
গ. কোম্পানি ঘ. রাষ্ট্রীয়
৩। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি সহজে গঠন করা যায়
|ii. এটি গঠনে আইনের কোন ঝামেলা পোহাতে হয় না

iii. এটি নিবন্ধিত হতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠনের ধরন—
ক. এক মালিকানা খ. অংশীদারি
গ. কোম্পানি ঘ. রাষ্ট্রীয়
৫। ইউরোপ-আমেরিকায় এক মালিকানাভিত্তিক ব্যবসায় শতকরা কত ভাগ?
ক. ৪০ খ. ৫০ গ. ৭০ ঘ. ৮০
৬। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. মালিকের নিজস্ব উদ্যোগ খ. সহজ গঠন গ. স্বল্প মূলধন ঘ. দীর্ঘ স্থায়িত্ব
৭। বাংলাদেশের অংশীদারি আইনটি কত সালের?
ক. ১৮৫৪ খ. ১৯৩২ গ. ১৯৭৪ ঘ. ১৯৯৪
৮। আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে—
ক. ২ জন খ. ৭ জন গ. ১০ জন ঘ. ২০ জন
৯। অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে?
ক. ১০ জন খ. ২০ জন
গ. ৫০ জন ঘ. ১০০ জন
১০। ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সীমা কত?
ক. ২ জন খ. ১০ জন
গ. ২০ জন ঘ. ৫০ জন
১১। আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন—
i. বয়সে বড় যিনি ii. সবাই
iii. সবার পক্ষে একজন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। অংশীদারি ব্যবসায় গঠনে প্রয়োজন—
i. কমপক্ষে ২ জন ব্যক্তি
ii. একটি চুক্তি iii. নিবন্ধন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। যে সব অংশীদার মূলধন বিনিয়োগ করে ও স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাদের বলা হয়—
ক. সীমিত অংশীদার
খ. সাধারণ অংশীদার
গ. নামমাত্র অংশীদার ঘ. ঘুমন্ত অংশীদার
১৪। নাবালক কোন ধরনের অংশীদারের মর্যাদা পেতে পারে?
ক. সাধারণ অংশীদার
খ. ঘুমন্ত অংশীদার গ. সীমিত অংশীদার
ঘ. আচরণে অনুমতি অংশীদার
১৫। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায়ও অংশ নেয় না তাকে বলা হয়—
ক. নামমাত্র অংশীদার
খ. সাধারণ অংশীদার
গ. সীমিত অংশীদার
ঘ. ঘুমন্ত অংশীদার
১৬। অংশীদারি আইনের ৩৯ ধারায় কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে?
ক. চুক্তি খ. মুনাফা বণ্টন
গ. বিলোপসাধন ঘ. বিবাদ মীমাংসা
১৭। কয়টি কারণে অংশীদারি ব্যবসায় বিলুপ্ত হতে পারে?
ক. দুই খ. চার গ. ছয় ঘ. আট
১৮। কয়টি কারণে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলকভাবে বিলোপসাধন হতে পারে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৪
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক
সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা