ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
১৯। আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসা বিলোপসাধন হয় অংশীদারি আইনের কত ধারামতে—
ক. ৩৯ খ. ৪০ গ. ৪১ ঘ. ৪৪
২০। আইনের ভিত্তিতে সৃষ্টি হয়—
i. এক মালিকানাধীন ব্যবসায় ii. যৌথ মূলধনি ব্যবসায় iii. রাষ্ট্রীয় ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। কোম্পানি সৃষ্টির পেছনের কারণ হিসেবে দেখা হয়—
i. উদ্যোক্তার আগ্রহ ii. শিল্পবিপ্লব
iii. অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। শিল্পবিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়?
ক. এশিয়ায় খ. আফ্রিকায় গ. ইউরোপে ঘ. জাপানে
২৩। প্রথম কোম্পানি আইন পাস হয় কোন দেশে?
ক. জাপানে খ. যুক্তরাষ্ট্রে গ. ব্রিটেনে ঘ. অস্ট্রেলিয়ায়
২৪। বাংলাদেশের বর্তমান কোম্পানি আইনটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৪৪ সালে খ. ১৮৫০ সালে গ. ১৯১৩ সালে ঘ. ১৯৯৪ সালে
২৫। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, এর—
i. সর্বনিম্ন সদস্য ২ জন
ii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, এর—
i. সর্বনিম্ন সদস্যসংখ্যা ৭ জন
ii. শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য
iii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তা দিয়েছে—
ক. সরকার খ. কোম্পানি আইন গ. রাষ্ট্র ঘ. উদ্যোক্তারা
২৮। কোম্পানি মূলধন সংগ্রহ করে—
ক. চাঁদা তুলে খ. উদ্যোক্তার কাছ থেকে
গ. শেয়ার বিক্রি করে ঘ. চুক্তি মোতাবেক
২৯। কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানিকে—
i. একটি সিল ব্যবহার করতে হয়
ii. সব কাগজপত্রে সিলমোহর ব্যবহার করতে হয়
iii. আদালতে সশরীরে উপস্থিত থাকতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত হবে?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. সাতজন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৪
১৯. ঘ ২০. গ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. খ
সিনিয়র শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা