বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৩০। মানুষের জীবনধারা, শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা কোনটি দ্বারা প্রভাবিত হয়?
ক. প্রকৃতি খ. পরিবেশ
গ. ধর্ম ঘ. বর্ণ
৩১। কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
ক. দক্ষ কর্মী খ. দক্ষ উদ্যোক্তা
গ. ব্যাপক মূলধন ঘ. ব্যবসায়িক পরিবেশ
৩২। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগ করা যায়?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৩৩। ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় কোনটি?
ক. ভূমি খ. নদ-নদী
গ. ঐতিহ্য ঘ. জলবায়ু
৩৪। বাংলাদেশ একটি—
i. কৃষিনির্ভর দেশ ii. উন্নত দেশ
iii. উন্নয়নশীল দেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। মসলিন কাপড়ের জন্য কোন এলাকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক. চট্টগ্রাম খ. সোনারগাঁ
গ. ডেমরা ঘ. ঢাকা
৩৬। জাহাজ নির্মাণশিল্পের জন্য প্রসিদ্ধ লাভ করেছিল—
ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ
গ. চট্টগ্রাম ঘ. খুলনা
৩৭। পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন—
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. সপ্তদশ শতাব্দীতে
গ. ষোড়শ শতাব্দীতে
ঘ. পঞ্চদশ শতাব্দীতে
৩৮। কোন স্থানকে পতুর্গিজরা Porto piqueno বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম
গ. চট্টগ্রাম ঘ. পায়রা
৩৯। Porto Grando বা বৃহত্ বন্দর কোনটি?
ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম
গ. চট্টগ্রাম ঘ. পায়রা
৪০। ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি বাংলাদেশে অনুকূল?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. প্রযুক্তি
৪১। বাংলাদেশে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল নয়—
i. জলবায়ু ii. ঐতিহ্য iii. রাজনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। এ দেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে—
i. উদার ii. পরিশ্রমী iii. সৃজনশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩। বাংলাদেশের ব্যবসায়ের জন্য কোন পরিবেশের সব কটি উপাদান কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. আইনগত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-১
৩০. খ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. গ ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. গ।
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা