বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১। ব্যবসায় উদ্যোগের সঙ্গে কোনটির সম্পর্ক খুব নিবিড়?
ক. চাকরির খ. আত্মকর্মসংস্থানের
গ. অর্থের ঘ. মুনাফার
২। কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩। কর্মসংস্থানের প্রধান উত্স কী?
ক. আত্মকর্মসংস্থান খ. কৃষিকাজ
গ. ব্যবসায় ঘ. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান
৪। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
ক. পর্যাপ্ত তহবিল খ. উচ্চশিক্ষা
গ. নিজের দক্ষতা ঘ. নিজের আকাঙ্ক্ষা
৫। আত্মকর্মসংস্থানের মাধ্যমে—
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়
ii. প্রত্যেকের উন্নতি নিশ্চিত করা যায়
iii. গ্রামীণ অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে—
i. বিপথে পরিচালিত করে ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
iii. স্বেচ্ছামূলক কাজে উত্সাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। আত্মকর্মসংস্থানের জন্য কোনটি সমস্যা নয়?
ক. বয়স খ. পুঁজি গ. প্রশিক্ষণ ঘ. দক্ষতা
৮। আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে কোনটির ওপর?
ক. উন্নত প্রশিক্ষণের ওপর খ. উদ্যোক্তার মর্জির ওপর
গ. পর্যাপ্ত মূলধন সংস্থানের ওপর
ঘ. উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর
৯। ব্যবসায়ে লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
ক. অধিক পরিশ্রম খ. সঠিক পণ্য নির্বাচন
গ. অধিক মূলধন ঘ. পূর্বাভিজ্ঞতা
১০। পণ্য নির্বাচনের আগে যথাযথভাবে নিরূপণ করতে হবে এর—
i. চাহিদা ii. গ্রহণযোগ্যতা iii. প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানা উত্পাদনক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না?
ক. চলতি পুঁজি খ. স্থায়ী পুঁজি
গ. দক্ষ শ্রমিক ঘ. বাজারচাহিদা
১২। ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে—
i. ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে জ্ঞানের অভাব
ii. মালিকদের পূর্বাভিজ্ঞতার প্রভাব
iii. উদ্যোক্তার মনোযোগের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। যেসব ব্যবসা যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেগুলো—
ক. সফল হতে পারে না খ. বেশি সফল হয়
গ. বিবাদে ভেঙে যায় ঘ. বেশি দিন টেকে না
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা
উত্তর
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৩
১। খ ২। খ ৩। ঘ ৪। গ ৫। খ ৬। গ ৭। ক ৮। ঘ ৯। খ ১০। ক ১১। ক ১২। ক ১৩। খ