ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১৪। ব্যবসা পরিচালনার জন্য নিয়োগকৃত কর্মীকে
হতে হবে—
i. শক্তিশালী ii. যোগ্যতাসম্পন্ন
iii. স্বীয় কাজে দক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে—
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. বাজারজাতকরণের সুবিধা
iii. অবকাঠামোগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। ব্যবসায় শুরু করার আগে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন?
ক. সঠিক প্রযুক্তি ব্যবহার
খ. দক্ষ জনশক্তি নির্বাচন
গ. পর্যাপ্ত মূলধন সংস্থান
ঘ. অধিক মুনাফা অর্জন
১৭। ব্যবসায় একবার ব্যর্থ হলে কী করা উচিত?
ক. বন্ধ করে দেওয়া উচিত
খ. পুনরায় শুরু করা উচিত
গ. ব্যর্থতার কারণ বিশ্লেষণ করা উচিত
ঘ. বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত
১৮। ব্যবসায় সফলতা অর্জনের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—
ক. সঠিক পরিকল্পনা প্রণয়ন
খ. অধিক পরিশ্রম
গ. অধিক মূলধন বিনিয়োগ
ঘ. সামাজিক দায়বদ্ধতা নিরূপণ
১৯। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে—
ক. দিকনির্দেশনার দলিল খ. প্রধান হাতিয়ার
গ. সাফল্যের ভিত্তি ঘ. উন্নতির সিঁড়ি
২০। কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে কোনটির একান্ত প্রয়োজন?
ক. পরিশ্রম খ. অধ্যবসায়
গ. প্রশিক্ষণ ঘ. আকাঙ্ক্ষা
২১। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন—
ক. প্রেষণা খ. মজুরি বৃদ্ধি
গ. ভয়ভীতি প্রদর্শন ঘ. প্রশিক্ষণ
২২। প্রতিষ্ঠানের নবনিযুক্ত কর্মীদের জন্য কোনটি আবশ্যক?
ক. অতিরিক্ত পরিশ্রম করা
খ. পুরোনোদের অনুসরণ করা
গ. কাজের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া
ঘ. ধীরে ধীরে কাজ শিখে নেওয়া
২৩। প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মীর অভাব দূর করা যায় কীভাবে?
ক. দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দিয়ে
খ. নতুন কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে
গ. কর্মীদের বেশি বেতন দিয়ে
ঘ. নতুন কর্মীদের ছাঁটাই করে।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা
উত্তর
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৩
১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. খ