বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২৪। কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?
ক. সদুপদেশ খ. প্রশিক্ষণ
গ. মুনাফা অর্জন ঘ. সাফল্য
২৫। প্রশিক্ষণ দরকার—
i. নতুন কর্মীদের ii. পুরোনো কর্মীদের
iii. নতুন উদ্যোক্তার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। সে সমাজ বা দেশ অর্থনৈতিকভাবে অধিক
উন্নত যেখানে—
ক. শিক্ষিত মানুষ বেশি খ. উদ্যোক্তার সংখ্যা বেশি
গ. পুঁজিপতি বেশি ঘ. প্রাকৃতিক সম্পদ বেশি
২৭। বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. যুব উন্নয়ন খ. শিল্প
গ. যুব ও ক্রীড়া ঘ. বাণিজ্য
২৮। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের কর্মসূচির আওতাভুক্ত নয় কোনটি?
ক. বেকারদের ঋণ প্রদান
খ. ক্ষুদ্র শিল্প স্থাপন ও ব্যবস্থাপনা
গ. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
ঘ. মহিলা উদ্যোক্তা উন্নয়ন
২৯। গ্রামের দুস্থ মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া কার মূল উদ্দেশ্য?
ক. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের
গ. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের
ঘ. যুব প্রশিক্ষণ কেন্দ্রের
৩০। দেশের সব জেলা ও উপজেলায় কোনটির কার্যক্রম বিস্তৃত?
ক. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
গ. বিআরডিবি ঘ. নট্রামস
৩১। গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ শেষে ঋণ বিতরণ করে থাকে কোন সংস্থা?
ক. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
খ. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
গ. বিআরডিবি ঘ. যুব প্রশিক্ষণ কেন্দ্র
৩২। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প থেকে ঋণ পাওয়ার একমাত্র যোগ্যতা কোনটি?
ক. দুস্থ মহিলা খ. অশিক্ষিত মহিলা
গ. বেকার মহিলা ঘ. প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা
৩৩। যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হয় কোন মন্ত্রণালয় দ্বারা?
ক. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
খ. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
গ. শিক্ষা মন্ত্রণালয়
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
৩৪। দেশের প্রতিটি থানায় প্রশিক্ষণকেন্দ্র রয়েছে কোন প্রতিষ্ঠানের?
ক. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
খ. যুব প্রশিক্ষণ কেন্দ্র
গ. মহিলাবিষয়ক মন্ত্রণালয় ঘ. বিআরডিবি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা
উত্তর
ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৩
২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ