ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

৩৫।  ‘নট্রামস’ কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান?

        ক. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

        খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়

        গ. শিক্ষা মন্ত্রণালয় ঘ. প্রযুক্তি মন্ত্রণালয়

৩৬।  কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেয় কোন প্রতিষ্ঠান?

        ক. যুব প্রশিক্ষণ কেন্দ্র

        খ. ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট

        গ. নট্রামস ঘ. বিআরডিবি

৩৭।  নিচের কোনটি এনজিও নয়?

        ক. আহ্ছানিয়া মিশন খ. ব্র্যাক

        গ. নট্রামস ঘ. গ্রামীণ ব্যাংক

৩৮।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে—

        ক. ৬ লাখ খ. ১৬ লাখ

        গ. ২৬ লাখ ঘ. ৩৬ লাখ

৩৯।  বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ গ্রামে বাস করে?

        ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ গ. ৭৫ ভাগ ঘ. ৮০ ভাগ

৪০।  আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান কত ভাগ?

        ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ

        গ. ২০ ভাগ ঘ. ৩০ ভাগ

৪১।   আমাদের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত ভাগ?

        ক. ১৫ ভাগ খ. ২০ ভাগ গ. ৩০ ভাগ ঘ. ৫০ ভাগ

৪২।   আমাদের জাতীয় অর্থনীতিতে সেবা খাতের অবদান কত?

        ক. ৫০ ভাগ খ. ৪০ ভাগ গ. ৩০ ভাগ ঘ. ২০ ভাগ

৪৩।  দেশের মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ হচ্ছে—

        ক. শিশু-কিশোর খ. যুবক-যুবতী

        গ. অশিক্ষিত ঘ. উচ্চশিক্ষিত

৪৪।   আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়—

        i. সঠিক পণ্য ii. মুনাফার নিশ্চয়তা

        iii. পণ্যের চাহিদা

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায় -৪

১।     মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?

        ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

২।     সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?

        ক. একমালিকানা খ. অংশীদারি

        গ. কোম্পানি ঘ. রাষ্ট্রীয়

৩।    একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য—

        i. এটি সহজে গঠন করা যায়

        ii. এটি গঠনে আইনের কোনো ঝামেলা পোহাতে হয় না

        iii. এটি নিবন্ধিত হতে হয়

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪।     আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠনের ধরন—

        ক. একমালিকানা খ. অংশীদারি

        গ. কোম্পানি ঘ. রাষ্ট্রীয়

৫।    ইউরোপ-আমেরিকায় একমালিকানাভিত্তিক ব্যবসায় শতকরা কত ভাগ?

        ক. ৪০ খ. ৫০ গ. ৭০ ঘ. ৮০

৬।    একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি?

        ক. মালিকের নিজস্ব উদ্যোগ খ. সহজ গঠন

        গ. স্বল্প মূলধন ঘ. দীর্ঘস্থায়িত্ব

৭।    বাংলাদেশের অংশীদারি আইনটি কত সালের?

        ক. ১৮৫৪ খ. ১৯৩২ গ. ১৯৭৪ ঘ. ১৯৯৪

৮।    আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্যসংখ্যা হবে—

        ক. ২ জন খ. ৭ জন গ. ১০ জন ঘ. ২০ জন

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: ব্যবসায় উদ্যোগ

অধ্যায়-৩: ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. গ ৩৯. গ ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. খ ৪৪. ঘ

অধ্যায়-৪: ১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. ক

সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা