ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
২৫। প্রাইভেট লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, এর—
i. সর্বনিম্ন সদস্য ২ জন
ii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, এর—
i. সর্বনিম্ন সদস্যসংখ্যা ৭ জন
ii. শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য
iii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তা দিয়েছে—
ক. সরকার খ. কোম্পানি আইন
গ. সৃষ্টিকর্তা ঘ. উদ্যোক্তাগণ
২৮। কোম্পানি মূলধন সংগ্রহ করে—
ক. চাঁদা তুলে খ. উদ্যোক্তার নিকট থেকে
গ. শেয়ার বিক্রি করে ঘ. চুক্তি মোতাবেক
২৯। কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানিকে—
i. একটি সিল ব্যবহার করতে হয়
ii. সব কাগজপত্রে সিলমোহর ব্যবহার করতে হয়
iii. আদালতে সশরীরে উপস্থিত থাকতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। প্রাইভেট লি. কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত হবে?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৭ জন
৩১। পাবলিক লি. কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত হয়?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৭ জন
৩২। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়—
i. প্রাইভেট লি. কোম্পানির
ii. পাবলিক লি. কোম্পানির
iii. রাষ্ট্রীয় মালিকানা কোম্পানির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। অসীম দায়বিশিষ্ট ব্যবসায় বলা হয়—
i. একমালিকানা ব্যবসায়কে
ii. অংশীদারি ব্যবসায়কে
iii. কোম্পানি ব্যবসায়কে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। যে কোম্পানি বিশ্বব্যাপী তাদের ব্যবসায় পরিচালনা করে তাকে বলা হয়—
ক. বিশ্বখ্যাত কোম্পানি
খ. আন্তর্জাতিক কোম্পানি
গ. বহুজাতিক কোম্পানি
ঘ. বৃহদায়তন কোম্পানি
৩৫। কোনটি বহুজাতিক কোম্পানি?
ক. প্রাণ খ. বাটা শু
গ. স্কয়ার ঘ. বসুন্ধরা
৩৬। বহুজাতিক কোম্পানি হলো—
i. বাটা শু ii. অ্যাপেক্স লেদার iii. ইউনিলিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। কোম্পানির মূল দলিল বা সংবিধান বলা হয় কাকে?
ক. স্মারকলিপিকে খ. পরিমেললিপিকে
গ. নিবন্ধনপত্রকে ঘ. প্রসপেক্টাসকে
৩৮। কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ ইত্যাদি লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. পরিমেললিপিতে খ. নিবন্ধনপত্রে
গ. প্রসপেক্টাসে ঘ. স্মারকলিপিতে
৩৯। কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলা হয় কোনটিকে?
ক. স্মারকলিপিকে খ. পরিমেললিপিকে
গ. প্রসপেক্টাসকে ঘ. নিবন্ধনপত্রকে
৪০। কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনাসংক্রান্ত প্রয়োজনীয় বিষয় লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. স্মারকলিপিতে খ. পরিমেললিপিতে
গ. প্রসপেক্টাসে ঘ. নিবন্ধনপত্রে

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল


সহকারী শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা

উত্তর

ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-৪: ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ