ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬

১। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

ক. পুঁজি বিনিয়োগ খ. আত্মকর্মসংস্থান

গ. মুনাফা অর্জন ঘ. জাতীয় উন্নয়ন

২। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে—

i. সাফল্য সহজতর হয়

ii. নিশ্চিত মুনাফা হয়

iii. ব্যর্থ হওয়ার আশঙ্কা কমে আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। ব্যবসায়ের ভবিষ্যত্ কার্যক্রমের প্রতিচ্ছবি বলা হয় কোনটিকে?

ক. বাজেটকে খ. মূল্যায়নকে

গ. বিনিয়োগকে ঘ. পরিকল্পনাকে

৪। কোনো ব্যবসায়ীকে তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে কোনটি?

ক. পরিকল্পনা খ. বাজেট

গ. মূলধন ঘ. শ্রমিক

৫। উদ্যোক্তার দিকনির্দেশক দলিল কোনটি?

ক. বাজেট খ. নিবন্ধনপত্র

গ. পরিকল্পনা ঘ. হিসাব

৬। ঋণদাতা ঋণ প্রদানের পূর্বে ব্যবসার কোন জিনিসটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে?

ক. বিবরণপত্র খ. চালানপত্র

গ. পরিকল্পনা ঘ. হিসাব

৭। ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে কিসের ওপর?

ক. সঠিক প্রকল্প নির্বাচনের ওপর

খ. পর্যাপ্ত মূলধন বিনিয়োগের ওপর

গ. সঠিক পরিকল্পনার ওপর

ঘ. দক্ষ বাজারজাতকরণের ওপর

৮। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো—

ক. প্রকল্প ধারণা মূল্যায়ন

খ. প্রকল্প নির্বাচন

গ. ধারণা চিহ্নিতকরণ

ঘ. প্রকল্প ধারণা বিশ্লেষণ

৯। কোনটি প্রকল্প ধারণার জন্ম দেয়?

ক. ব্যবসায়ের ভাবনা খ. মূলধনের জোগান

গ. পণ্য বা সেবার চাহিদা ঘ. উচ্চাকাঙ্ক্ষা

১০। কোনটি থেকে প্রকল্পের সূত্রপাত হয়?

ক. পণ্যের ধারণা খ. মুনাফার উদ্দেশ্য

গ. মূলধন বিনিয়োগের উদ্দেশ্য

ঘ. আত্মকর্মী হওয়ার ধারণা

১১। প্রকল্প ধারণা মূল্যায়নের পদ্ধতি কয়টি?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

১২। উদ্যোক্তার নিয়ন্ত্রণবহির্ভূত উপাদানগুলো মূল্যায়নের প্রক্রিয়া হলো—

ক. আন্তনির্বাচন খ. বহির্নির্বাচন

গ. মাইক্রোস্ক্রিনিং ঘ. ম্যাক্রোস্ক্রিনিং

১৩। ম্যাক্রোস্ক্রিনিংয়ের উপাদান—

i. জনসংখ্যা ii. অর্থনীতি iii. রাজনীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪। একটি ব্যবসায়ের অস্তিত্ব ও অগ্রগতি নির্ভর করে কিসের ওপর?

ক. ওই এলাকার জনগোষ্ঠীর ওপর

খ. উদ্যোক্তার দক্ষতার ওপর

গ. পর্যাপ্ত মূলধনের ওপর

ঘ. পর্যাপ্ত মুনাফার ওপর

১৫। ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান নয় কোনটি?

ক. জীবনযাত্রার মান খ. ভোক্তার আয়

গ. ভোক্তার সঞ্চয় ঘ. শিক্ষার হার

১৬। সঠিক ব্যবসায় বাছাইয়ের ক্ষেত্রে কোনটি বিরাট ভূমিকা পালন করে?

ক. আইনগত পরিবেশ

খ. সাংস্কৃতিক পরিবেশ

গ. প্রাকৃতিক পরিবেশ

ঘ. জনসংখ্যা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: ব্যবসায় উদ্যোগ

অধ্যায়-৬

১. গ ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ

সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা