ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮

৭। কাকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়?

ক. ব্যবস্থাপককে খ. মালিককে

গ. সরকারকে ঘ. কর্মী-বাহিনীকে

৮। পদোন্নতি, বদলি, ছাঁটাই এগুলো ব্যবস্থাপনার কোন কাজের আওতাভুক্ত?

ক. পরিকল্পনা খ. সংগঠন

গ. কর্মী-সংস্থান ঘ. প্রেষণা দান

৯। অনেকে নির্দেশনাকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. প্রেষণা খ. নেতৃত্বদান

গ. নিয়ন্ত্রণ ঘ. সমন্বয়

১০। কোনটি কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উত্সাহী করে?

ক. নিদের্শনা খ. নিয়ন্ত্রণ

গ. প্রেষণা ঘ. সমন্বয়

১১। কিসের ফলে প্রতিষ্ঠানের সবাই মিলে একটি দলে পরিণত হয়?

ক. সমন্বয় খ. নির্দেশনা

গ. নিয়ন্ত্রণ ঘ. সংগঠন

১২। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা তদারক করার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. নিয়ন্ত্রণ খ. সমন্বয়

গ. প্রেষণা ঘ. নির্দেশনা

১৩। কোনটির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়?

ক. নির্দেশনা খ. প্রেষণা

গ. নিয়ন্ত্রণ ঘ. সমন্বয়

১৪। উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উত্সাহিত করার গুণ ও কৌশলকে কী বলে?

ক. সমন্বয় খ. নেতৃত্ব

গ. প্রেষণা ঘ. পরিকল্পনা

১৫। নেতৃত্ব কত ধরনের হয়ে থাকে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৬। গণতান্ত্রিক নেতা—

i. অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন

ii. কর্মীদের সব সময় চাপের মুখে রাখেন

iii. কর্মীদের কাছে জবাবদিহি করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭। কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন কোন নেতা?

ক. গণতান্ত্রিক নেতা

খ. স্বৈরতান্ত্রিক নেতা

গ. মুক্ত নেতা

ঘ. আমলাতান্ত্রিক নেতা

১৮। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি?

ক. কর্মীদের সঙ্গে আলোচনা করা

খ. কর্মীদের জবাবদিহি না চাওয়া

গ. সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় নেওয়া

ঘ. কর্মীদের ওপর আস্থা না রাখা

১৯। কখন কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন?

ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্বে

খ. গণতান্ত্রিক নেতৃত্বে

গ. মুক্ত নেতৃত্বে

ঘ. আমলাতান্ত্রিক নেতৃত্বে

২০। কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখেন কখন?

ক. গণতান্ত্রিক নেতৃত্বে

খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্বে

গ. মুক্ত নেতৃত্বে

ঘ. আমলাতান্ত্রিক নেতৃত্বে

২১। যিনি নেতৃত্ব দেন তাঁকে বলা হয়—

ক. ব্যবস্থাপক খ. উদ্যোক্তা

গ. মালিক ঘ. নেতা

২২। কোনটি মানুষকে অনেক ইতিবাচক জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করে?

ক. প্রশিক্ষণ খ. আনুষ্ঠানিক শিক্ষা

গ. চাকরি ঘ. ব্যবসায়

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা

উত্তর

ব্যবসায় উদ্যোগ

অধ্যায়-৮

৭. ঘ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. খ