ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৩। বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনের ৫০ ভাগ কোন খাত থেকে আসে?
ক. শিল্প খাত খ. সেবা খাত
গ. কৃষি খাত ঘ. রপ্তানি খাত
১৪। যেকোনো দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে—
ক. সেবা খাত খ. কৃষি খাত
গ. শিক্ষা খাত ঘ. শিল্প খাত
১৫। কোনটির মাধ্যমে আমরা পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি?
ক. ব্যবসায় বাণিজ্য খ. ব্যবসায় উদ্যোগ
গ. শিক্ষা প্রসার ঘ. সংস্কৃতির উন্নয়ন
১৬। উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ হলো—
ক. অনুকূল ব্যবসায় পরিবেশ
খ. উন্নত শিক্ষা
গ. অবকাঠামোগত উন্নয়ন
ঘ. উন্নত শিক্ষা
১৭। কোনটির মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
ক. অনুকূল পরিবেশ
খ. অবকাঠামোগত উন্নয়ন
গ. সরকারি পৃষ্ঠপোষকাতা
ঘ. জনসচেতনতা
১৮। কোনটি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে?
ক. শিক্ষায় অনগ্রসরতা
খ. অনুন্নত যোগাযোগকাঠামো
গ. দক্ষ উদ্যোক্তা শ্রেণির অনুপস্থিতি
ঘ. অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি
১৯। ‘রাপা প্লাজা’ কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. চট্টগ্রামে
গ. খুলনায় ঘ. রংপুরে
২০। ব্যবসায় উদ্যোগের সঙ্গে সর্বদা কোনটির সম্পর্ক বিদ্যমান?
ক. লাভ খ. ক্ষতি গ. ঝুঁকি ঘ. সাফল্য
২১। কোন ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি?
ক. যেখানে মূলধন বেশি
খ. যার উদ্যোক্তা বেশি দক্ষ
গ. যেখানে ঝুঁকির পরিমাণ বেশি
ঘ. যেখানে ঝুঁকি কম
২২। ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি—
ক. আনন্দদায়ক কাজ
খ. ঝুঁকিপূর্ণ কাজ
গ. লাভজনক কাজ
ঘ. সম্মানজনক কাজ
২৩। কোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে—
i. সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
ii. মাত্রাতিরিক্ত ঝুঁকি
iii. অতি আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ—
ক. চাকরির ওপর নির্ভরশীল
খ. কর্মহীন থাকতে পছন্দ করে
গ. কৃষির ওপর নির্ভরশীল
ঘ. শিল্পের ওপর নির্ভরশীল
২৫। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা—
ক. কর্মমুখী খ. অত্যন্ত উন্নত
গ. প্রযুক্তিনির্ভর ঘ. মুখস্থনির্ভর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-২
১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ঘ।
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা