ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
২৬। যেকোনো পদক্ষেপ বাস্তবায়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. বিজ্ঞাপন ও প্রচার খ. পরিকল্পনা
গ. নির্দেশনা ঘ. দক্ষতা
২৭। প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফা কম হলে তাকে বলা হয়—
ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি
গ. সাধারণ ঝুঁকি ঘ. প্রকৃত ঝুঁকি
২৮। কোনটি ব্যবসায় উদ্যোগ গ্রহণে অন্যতম বাধা?
ক. প্রশিক্ষণের অপর্যাপ্ততা
খ. উদ্যোক্তার জ্ঞানের অভাব
গ. অর্থ সংস্থানের অপর্যাপ্ততা
ঘ. সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
২৯। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
ক. রাজনৈতিক অস্থিরতা
খ. অর্থসংস্থানের অপর্যাপ্ততা
গ. সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
ঘ. শিল্পে অনগ্রসরতা
৩০। সম্ভাবনাময় উদ্যোক্তারা নতুন কিছু করতে আগ্রহ হারিয়ে ফেলে কেন?
ক. মূলধনের অভাবে
খ. লোকসানের আশঙ্কায়
গ. রাজনৈতিক অস্থিরতার জন্য
ঘ. অবকাঠামোগত স্বল্পতার কারণে
৩১। নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
ক. আত্মবিশ্বাস খ. উদ্ভাবনী ক্ষমতা
গ. পুঁজি সংগ্রহের ক্ষমতা
ঘ. ঝুঁকি এড়ানোর মানসিকতা।
অধ্যায়-৩
১। ব্যবসায় উদ্যোগের সঙ্গে কোনটির সম্পর্ক খুব নিবিড়?
ক. চাকরির খ. আত্মকর্মসংস্থানের
গ. অর্থের ঘ. মুনাফার
২। কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩। কর্মসংস্থানের প্রধান উত্স কী?
ক. আত্মকর্মসংস্থান খ. কৃষিকাজ
গ. ব্যবসায়
ঘ. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান
৪। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
ক. পর্যাপ্ত তহবিল খ. উচ্চশিক্ষা
গ. নিজের দক্ষতা ঘ. নিজের আকাঙ্ক্ষা
৫। আত্মকর্মসংস্থানের মাধ্যমে—
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়
ii. প্রত্যেকের উন্নতি নিশ্চিত করা যায়
iii. গ্রামীণ অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে—
i. বিপথে পরিচালিত করে
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
iii. স্বেচ্ছামূলক কাজে উত্সাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-২
২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. ঘ।
অধ্যায়-৩
১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ।
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা