বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৭। আত্মকর্মসংস্থানের জন্য কোনটি সমস্যা নয়?
ক. বয়স খ. পুঁজি গ. প্রশিক্ষণ ঘ. দক্ষতা
৮। আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে কোনটির ওপর?
ক. উন্নত প্রশিক্ষণের ওপর
খ. উদ্যোক্তার মর্জির ওপর
গ. পর্যাপ্ত মূলধন সংস্থানের ওপর
ঘ. উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর
৯। ব্যবসায়ে লাভের অন্যতম পূর্বশর্ত—
ক. অধিক পরিশ্রম খ. সঠিক পণ্য নির্বাচন
গ. অধিক মূলধন ঘ. পূর্ব অভিজ্ঞতা
১০। পণ্য নির্বাচনের আগে যথাযথভাবে নিরূপণ করতে হবে এর—
i. চাহিদা ii. গ্রহণযোগ্যতা iii. প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প-কারখানা উত্পাদনক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না?
ক. চলতি পুঁজি খ. স্থায়ী পুঁজি
গ. দক্ষ শ্রমিক ঘ. বাজার চাহিদা
১২। ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে—
i. ব্যবস্থাপনা কৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব
ii. মালিকদের পূর্ব অভিজ্ঞতার প্রভাব
iii. উদ্যোক্তার মনোযোগের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ঘ. i, ii ও iii
১৩। যেসব ব্যবসায় যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেগুলো—
ক. সফল হতে পারে না
খ. বেশি সফল হয়
গ. বিবাদে ভেঙে যায়
ঘ. বেশিদিন টেকে না
১৪। ব্যবসা পরিচালনার জন্য নিয়োগকৃত কর্মীকে হতে হবে—
i. ধর্মভীরু ii. যোগ্যতাসম্পন্ন
iii. স্বীয় কাজে দক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে—
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. বাজারজাতকরণের সুবিধা
iii. অবকাঠামোগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। ব্যবসায় শুরু করার আগে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন?
ক. সঠিক প্রযুক্তি ব্যবহার
খ. দক্ষ জনশক্তি নির্বাচন
গ. পর্যাপ্ত মূলধন সংস্থান
ঘ. অধিক মুনাফা অর্জন
১৭। ব্যবসায় একবার ব্যর্থ হলে কী করা উচিত?
ক. বন্ধ করে দেওয়া উচিত
খ. পুনরায় আরম্ভ করা উচিত
গ. ব্যর্থতার কারণ বিশ্লেষণ করা উচিত
ঘ. বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৩
৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. গ।
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা