ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১৮। ব্যবসায় সফলতা অর্জনের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—
ক. সঠিক পরিকল্পনা প্রণয়ন
খ. অধিক পরিশ্রম
গ. অধিক মূলধন বিনিয়োগ
ঘ. সামাজিক দায়বদ্ধতা নিরূপণ
১৯। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে—
ক. দিকনির্দেশনার দলিল খ. প্রধান হাতিয়ার
গ. সাফল্যের ভিত্তি ঘ. উন্নতির সিঁড়ি
২০। কোন বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে কোনটির একান্ত প্রয়োজন?
ক. পরিশ্রম খ. অধ্যবসায়
গ. প্রশিক্ষণ ঘ. আকাঙ্ক্ষা
২১। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন—
ক. প্রেষণা খ. মজুরি বৃদ্ধি
গ. ভয়ভীতি প্রদর্শন ঘ. প্রশিক্ষণ
২২। প্রতিষ্ঠানের নবনিযুক্ত কর্মীদের জন্য কোনটি আবশ্যক?
ক. অতিরিক্ত পরিশ্রম করা
খ. পুরোনোদের অনুসরণ করা
গ. কাজের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া
ঘ. ধীরে ধীরে কাজ শিখে নেওয়া
২৩। প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মীর অভাব দূর করা যায় কীভাবে?
ক. দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দিয়ে
খ. নতুন কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে
গ. কর্মীদের বেশি বেতন দিয়ে
ঘ. নতুন কর্মীদের ছাঁটাই করে
২৪। কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?
ক. সদুপদেশ খ. প্রশিক্ষণ
গ. মুনাফা অর্জন ঘ. সাফল্য
২৫। প্রশিক্ষণ দরকার—
i. নতুন কর্মীদের ii. পুরোনো কর্মীদের
iii. নতুন উদ্যোক্তার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। সেই সমাজ বা দেশ অর্থনৈতিকভাবে অধিক উন্নত যেখানে—
ক. শিক্ষিত মানুষ বেশি
খ. উদ্যোক্তার সংখ্যা বেশি
গ. পুঁজিপতি বেশি
ঘ. প্রাকৃতিক সম্পদ বেশি
২৭। বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. যুব উন্নয়ন খ. শিল্প
গ. যুব ও ক্রীড়া ঘ. বাণিজ্য
২৮। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের কর্মসূচির আওতাভুক্ত নয় কোনটি?
ক. বেকারদের ঋণ প্রদান
খ. ক্ষুদ্র শিল্প স্থাপন ও ব্যবস্থাপনা
গ. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
ঘ. মহিলা উদ্যোক্তা উন্নয়ন
২৯। গ্রামের দুস্থ মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া কার মূল উদ্দেশ্য?
ক. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের
খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের
গ. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের
ঘ. যুব প্রশিক্ষণ কেন্দ্রের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৩
১৮. ক ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. খ
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা