বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৩০। দেশের সব জেলা ও উপজেলায় কোনটির কার্যক্রম বিস্তৃত?
ক. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
গ. বিআরডিবি ঘ. নট্রামস
৩১। গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ শেষে ঋণ বিতরণ করে থাকে কোন সংস্থা?
ক. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
খ. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
গ. বিআরডিবি ঘ. যুব প্রশিক্ষণ কেন্দ্র
৩২। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প থেকে ঋণ পাওয়ার একমাত্র যোগ্যতা কোনটি?
ক. দুস্থ মহিলা খ. অশিক্ষিত মহিলা
গ. বেকার মহিলা ঘ. প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা
৩৩। যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হয় কোন মন্ত্রণালয় দ্বারা?
ক. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
খ. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
গ. শিক্ষা মন্ত্রণালয়
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
৩৪। দেশের প্রতিটি থানায় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কোন প্রতিষ্ঠানের?
ক. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের
খ. যুব প্রশিক্ষণ কেন্দ্রের
গ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের ঘ. বিআরডিবির
৩৫। ‘নট্রামস’ কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান?
ক. যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়
গ. শিক্ষা মন্ত্রণালয় ঘ. প্রযুক্তি মন্ত্রণালয়
৩৬। কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেয় কোন প্রতিষ্ঠান?
ক. যুব প্রশিক্ষণ কেন্দ্র
খ. ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
গ. নট্রামস ঘ. বিআরডিবি
৩৭। নিচের কোনটি এনজিও নয়?
ক. আহ্ছানিয়া মিশন খ. ব্র্যাক
গ. নট্রামস ঘ. গ্রামীণ ব্যাংক
৩৮। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে—
ক. ৬ লাখ খ. ১৬ লাখ গ. ২৬ লাখ ঘ. ৩৬ লাখ
৩৯। বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বাস করে?
ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ
গ. ৭৫ ভাগ ঘ. ৮০ ভাগ
৪০। ২০১০-১১ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে মত্স্য খাতসহ কৃষি খাতের অবদান কত ভাগ?
ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ গ. ২০ ভাগ ঘ. ৩০ ভাগ
৪১। আমাদের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত ভাগ?
ক. ১৫ ভাগ খ. ২০ ভাগ
গ. ৩০ ভাগ ঘ. ৫০ ভাগ
৪২। আমাদের জাতীয় অর্থনীতিতে সেবা খাতের অবদান কত?
ক. ৫০% খ. ৪০% গ. ৩০% ঘ. ২০%
৪৩। দেশের মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ হচ্ছে—
ক. শিশু-কিশোর খ. যুবক-যুবতী
গ. অশিক্ষিত ঘ. উচ্চশিক্ষিত
৪৪। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়—
i. সঠিক পণ্য ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৩
৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. গ ৩৯. গ ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. খ ৪৪. ঘ।
সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা