ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

২৩. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?

ক. উদ্যোগ

খ. ব্যবসায় উদ্যোগ

গ. আত্মকর্মসংস্থান

ঘ. শিল্প

২৪. কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?

ক. আকর্ষণীয় ব্যক্তিত্ব

খ. বংশ ও পারিবারিক মর্যাদা

গ. ঝুঁকি গ্রহণের মনোভাব

ঘ. অভিজ্ঞতা ও মূলধনের ব্যবহার

২৫. যে ব্যবসায়ে ঝুঁকি বেশি তাতে কী বিদ্যমান?

ক. মুনাফা কম খ. মুনাফা বেশি

গ. সহজে গঠন ঘ. ব্যয় বেশি

২৬. প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?

ক. ঝুঁকি খ. ক্ষতি

গ. সম্ভাবনা ঘ. অনিশ্চয়তা

২৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ব্যাপারে নিরুত্সাহিত হতে দেখা যায়?

ক. প্রতিকূল প্রাকৃতিক উপাদান

খ. স্বল্প শ্রমের জোগান

গ. প্রতিকূল রাজনৈতিক উপাদান

ঘ. প্রতিকূল আইনগত উপাদান

২৮. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতের উন্নয়ন সম্ভব?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল