এসএসসি পরীক্ষা-২০২১: ব্যবসায় উদ্যোগ| বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৩৭. ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ—

i. পর্যাপ্ত পুঁজি

ii. প্রশিক্ষণের সুযোগ

iii. অধিক মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. উদ্যোক্তার সফলতার জন্য গুরুত্বপূর্ণ—

i. মুনাফার প্রতি আকর্ষণ

ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা

iii. আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ব্যবসায়ে ব্যর্থ হলে করণীয়—

i. ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ

ii. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোগে কাজ শুরু করা

iii. প্রকল্প পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন—

i. জ্ঞান

ii. দক্ষতা

iii. প্রশিক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৭. ক ৩৮. গ ৩৯. ক ৪০. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল