ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৪১. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন—

i. কাঁচামালের সহজলভ্যতার দিকে

ii. বাজারজাতকরণের সুবিধার দিকে

iii. অবকাঠামোগত সুবিধার দিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাবরিনা হস্তশিল্পের ব্যাপারে খুব আগ্রহী। এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি একটি কুটিরশিল্প শুরু করলেন।

৪২. সাবরিনার এ কর্মপ্রচেষ্টাকে কী বলে?

ক. ঝুঁকি খ. শিল্প

গ. উদ্যোগ ঘ. বিনিয়োগ

৪৩. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন—

i. পরিশ্রম ii. ইচ্ছা

iii. কর্মপ্রচেষ্টা

নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পাপ্পু সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি অধ্যবসায়ের মাধ্যমেই একজন সার্থক ব্যবসায়ী উদ্যোক্তা ও অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। কোনো কাজেই তিনি হতাশ হতেন না।

৪৪. হতাশ না হওয়ার মধ্যে পাপ্পুর কোন গুণ প্রকাশ পেয়েছে?

ক. আত্মবিশ্বাস খ. স্বাধীনতা

গ. নিষ্ঠা ঘ. সৃজনশীলতা

৪৫. পাপ্পুর সফল হওয়ার কারণ—

i. ব্যবসায়ের প্রতি একাগ্রতা

ii. কঠোর পরিশ্রম

iii. আন্তরিকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১. ঘ ৪২. গ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ঘ

মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা