অধ্যায় ৭
৫৬. সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন বিনিয়োগসীমা কত?
ক. ৫ লাখ টাকা খ. ১০ লাখ টাকা
গ. ২০ লাখ টাকা ঘ. ৫০ লাখ টাকা
৫৭. নিচের কোনটি তাঁত ও বস্ত্রশিল্পের অন্তর্গত?
ক. মাদুর খ. শতরঞ্চি
গ. শোপিস ঘ. ওয়ালম্যাট
৫৮. বঙ্গবন্ধু কত সালে ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপনে বিল উপস্থাপন করেন?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৭২ সালে
৫৯. বিখ্যাত ‘জামদানি শাড়ি’ বাংলাদেশের কোন অঞ্চলের পণ্য?
ক. ঢাকা খ. রাজশাহী
গ. খুলনা ঘ. বরিশাল
৬০. সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি?
ক. চুন খ. বালি
গ. পাথর ঘ. এঁটেল মাটি
৬১. উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত হলো—
i. পণ্য উৎপাদন
ii. সংযোজন
iii. প্রক্রিয়াজাতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে?
ক. সার খ. হর্টিকালচার
গ. নির্মাণ ঘ. ফুল চাষ
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৫৬. ক ৫৭. ঘ ৫৮. গ ৫৯. ক ৬০. গ ৬১. ঘ ৬২. ক