অধ্যায় ৩
১০. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়—
i. সঠিক পণ্য ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির
সবচেয়ে বড় মূলধন কী?
ক. অর্থ খ. যোগ্যতা
গ. দক্ষতা ঘ. ব্যক্তিত্ব
১২. বেকার যুবসমাজকে জীবন ও জীবিকা সম্পর্কে প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান?
ক. ব্যাংক খ. বিদ্যালয়
গ. এনজিও ঘ. উপজেলা পরিষদ
১৩. দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক-যুবতী?
ক. অর্ধেক খ. এক-তৃতীয়াংশ
গ. এক- পঞ্চমাংশ ঘ. চারভাগের এক ভাগ
১৪. কর্মসংস্থানকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. পাঁচ খ. চার
গ. তিন ঘ. দুই
১৫. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
ক. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
খ. শিক্ষা মন্ত্রণালয়
গ. শিল্প মন্ত্রণালয়
ঘ. পর্যটন মন্ত্রণালয়
১৬. দেশের প্রতিটি থানায় কোনটির কেন্দ্র রয়েছে?
ক. নট্রামস খ. যুব প্রশিক্ষণ কেন্দ্র
গ.বিআরডিবি ঘ.বিআইএম
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১০.খ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা