ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রিমন, লিমন ও তানজীম তিন বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসা শুরু করেন। তাঁদের দক্ষতা, সততা ও মেধার কারণে অতি দ্রুত তাঁরা ব্যবসায় সাফল্য পান। বর্তমানে ব্যবসাটির মূলধন বেড়েছে। বেড়েছে তাঁদের ব্যক্তিগত মূলধনের পরিমাণও। তাঁরা ব্যবসাটিকে আরও সম্প্রসারণের ​লক্ষ্যে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রির জন্য সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাঁদের আশা, নতুন ব্যবসাটি কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি ও রপ্তানিতে বিশেষ অবদান রাখবে।

৩. অংশীদার কত প্রকার ?

ক. ৪ প্রকার খ. ৫ প্রকার

গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার

৪. প্রাথমিক পর্যায়ে ব্যবসাটির সদস্যসংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে ?

ক. ১০ জন খ. ১৫ জন

গ. ২০ জন ঘ. ২৫ জন

৫. তাঁদের প্রথম ব্যবসাটি বাংলাদেশে কত সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের

গ. ১৯৯৪ সালের ঘ. ২০০৪ সালের

৬. ইউরোপ ও আমেরিকার কত ভাগ ব্যবসা একমালিকানা ভিত্তিক ?

ক. ৬০ ভাগ খ. ৭০ ভাগ

গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ

৭. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. যৌথ মূলধনি ঘ. সমবায় সমিতি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩. গ ৪. গ ৫.খ ৬. গ ৭. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা