এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : ব্যবসায় উদ্যোগ–এর বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৮
উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ধানসিঁড়ি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপনের পূর্বে জনাব তাহসিন কতকগুলো অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কীভাবে হবে ইত্যাদি। এতে তার বিভিন্ন কর্মকাণ্ডে সময়ক্ষেপণ হয় কম। বর্তমানে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন।
৪৯. ধানসিঁড়ি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপনের পূর্বে জনাব তাহসিনের কাজটি নিচের কোনটির সঙ্গে সংগতিপূর্ণ?
ক. পরিকল্পনা
খ. বাজার চাহিদা
গ. প্রকল্প নির্বাচন
ঘ. সংগঠন
৫০. ব্যবসা স্থাপনের ক্ষেত্রে তাহসিনের পদক্ষেপটি—
i. লক্ষ্য অর্জনে সহায়ক হবে
ii. কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে
iii. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. ব্যবস্থাপনা কাজের মধ্যে সেতুবন্ধ হিসেবে ভূমিকা পালন করে কোনটি?
ক. প্রেষণা খ. পরিকল্পনা
গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ
৫২. ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. পরিকল্পনায় খ. সংগঠনে
গ. নির্দেশনায় ঘ. নিয়ন্ত্রণে
৫৩. সংগঠিতকরণের ফলাফল কোনটি?
ক. লক্ষ্য অর্জন খ. ব্যয় বৃদ্ধি
গ. অপচয় বৃদ্ধি ঘ. সুনাম হ্রাস
৫৪. কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
ক. পরিকল্পনা খ. ব্যবস্থাপনা
গ. নির্দেশনা ঘ. নেতৃত্ব দান
৫৫. কোন প্রকার নেতৃত্বে অধীনস্থরা অবাধ স্বাধীনতা ভোগ করে?
ক. মুক্ত
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. আমলাতান্ত্রিক
৫৬. আখিতারা ফার্নিশার্সের মালিক কে?
ক. মি. সজল খ. মি. সালমান খান
গ. স্যামসন চৌধুরী
ঘ. জনাব আরশাদ
৫৭. ব্যবস্থাপনা হলো—
i. একটি দলগত প্রক্রিয়া
ii. কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
iii. একটি চলমান প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. অর্থায়নের উৎসের মধ্যে পড়ে—
i. বাণিজ্যিক ব্যাংক
ii. সমবায় ব্যাংক
iii. নিজস্ব তহবিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৪৯. ক ৫০. ক ৫১. গ ৫২. ক
৫৩. ক ৫৪. খ ৫৫. ক ৫৬. ঘ ৫৭. ঘ ৫৮. ঘ
মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা