ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৬৯. কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে কত সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়?

ক. ১৯৪৪ সালে খ. ১৯১৩ সালে

গ. ১৮৯৪ সালে ঘ. ১৯৯৪ সালে

৭০. কোম্পানির সনদ বা সংবিধান বলা হয় কাকে?

ক. পরিমেল নিয়মাবলিকে

খ. স্মারকলিপিকে

গ. কার্যারম্ভের অনুমতিপত্রকে

ঘ. বিলযুক্ত উপাধিকে

৭১. আমাদের এ উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়?

ক. ১৯০৪ সালে খ. ১৯১৮ সালে

গ. ১৯১০ সালে ঘ. ১৯০৮ সালে

৭২. রসুলপুর গ্রামের কয়েকজন মধ্যবিত্ত পরিবারের মহিলা মিলে মহিলা সমবায় সমিতি গঠন করলেন। সমিতির সদস্যরা সর্বোচ্চ কত শেয়ার ক্রয় করতে পারবেন ?

ক. একটি শেয়ার

খ. মূলধনের এক-পঞ্চমাংশ শেয়ার

গ. সব শেয়ার

ঘ. পাঁচ হাজার শেয়ার

৭৩. যে ধরনের ব্যবসায় সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক, তা হলো—

i. অংশীদারি

ii. সমবায় সমিতি

iii. কোম্পানি সংগঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৭৪. সমাজের নির্যাতিত ও নিষ্পেষিত জনগোষ্ঠীর আদর্শ সংগঠন—

ক. রাষ্ট্রীয় খ. সমবায়

গ. একমালিকানা ঘ. অংশীদারি

৭৫. কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান লাগে ?

ক. ২০০০ টাকা খ. ১০০০ টাকা

গ. ৪০০০ টাকা ঘ. ৫০০ টাকা

৭৬. সমবায়ের প্রধান নীতি কোনটি?

ক. সততা খ. একতা

গ. পরিশ্রম ঘ. অধ্যবসায়

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

মজনু হালদার একজন চায়ের দোকানের মালিক। তিনি আরও ১৬ জন চায়ের দোকানের মালিকদের নিয়ে নিজেদের কল্যাণের জন্য একটি সংগঠন গড়ে তোলেন।

৭৭. মজনু হালদারের গড়ে তোলা সংগঠনটি কোন ধরনের?

ক. এক মালিকানা খ. অংশীদারি

গ. সমবায় সমিতি ঘ. কোম্পানি

৭৮. মজনু হালদারের সংগঠনটি-

i. কৃত্রিম ও স্বতন্ত্র সত্তাবিশিষ্ট

ii. তিনটি পর্যায়ে গঠিত

iii. স্বেচ্ছা প্রণোদিত সংগঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৭৯. কার্যারম্ভ কোম্পানি গঠনের কততম পর্যায়?

ক. তৃতীয় খ. চতুর্থ

গ. পঞ্চম ঘ. ষষ্ঠ

৮০. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়?

ক. যমুনা পেট্রোলিয়াম লি.

খ. আলিকো লাইফ ইনস্যুরেন্স

গ. স্কয়ার ফার্মা লি.

ঘ. বাংলাদেশ পর্যটন সংস্থা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬৯. ঘ ৭০. খ ৭১. ক ৭২. খ ৭৩. খ ৭৪. খ ৭৫. খ ৭৬. খ ৭৭. গ ৭৮. গ ৭৯. খ ৮০. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা