অধ্যায় ৯
১. বিপণনের অন্যতম কাজ কোনটি?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. পরিবহন ঘ. মোড়কীকরণ
২. ‘জেন্ডার সচেতনতা’ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
ক. শারীরিক খ. মানসিক
গ. নৈতিক ঘ. অন্যান্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুজিদ একজন সবজি উৎপাদনকারী । তিনি প্রত্যহ ভোরে সবজি তুলে, মান অনুযায়ী সাজিয়ে স্থানীয় বাজারে বিক্রয় করেন। এতে তার সংসারে স্বচ্ছলতা বজায় রাখে।
৩. সুজিদ বাজারজাতকরণের কোন কাজটি করেন?
ক. গুদামজাতকরণ খ. প্রমিতকরণ
গ. মোড়কীকরণ ঘ. পর্যায়িতকরণ
৪. সুজিদের ক্ষেত্রে কোন বণ্টন প্রণালি প্রযোজ্য?
ক. উৎপাদক– পাইকার–ভোক্তা
খ. উৎপাদক–ভোক্তা
গ. উৎপাদক–খুচরা ব্যবসায়ী–ভোক্তা
ঘ. উৎপাদক–পাইকার–খুচরা
ব্যবসায়ী–ভোক্তা
৫. বিজ্ঞাপন দেওয়া হয় কেন?
ক. পণ্যের মূল্য বৃদ্ধির জন্য
খ. ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য
গ. পণ্যের বাজার জানার জন্য
ঘ. উদ্যোক্তা তৈরি করার জন্য
৬. একজন আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি—
i. মার্জিত ব্যবহার
ii. আত্মবিশ্বাস
iii. জেন্ডার সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নিয়ন তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচা বিক্রিও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন।
৭. নিয়নের ব্যবসায়ের পণ্য বণ্টনপ্রণালি হলো—
ক. উৎপাদক–ভোক্তা
খ. উৎপাদক–খুচরা ব্যবসায়ী–ভোক্তা
গ. উৎপাদক–পাইকার–ভোক্তা
ঘ. উৎপাদক–পাইকার–খুচরা ব্যবসায়ী–ভোক্তা
৮. নিয়নের সঠিক বণ্টনপ্রণালি ব্যবহারের ফলে—
i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে
ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে
iii. বিপণন কার্য সহজ হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়—
i. সময়গত
ii. স্থানগত
iii. স্বত্বগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. ‘ধৈর্যশীলতা’ একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
ক. শারীরিক খ. মানসিক
গ. নৈতিক ঘ. ব্যক্তিগত
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. ৯. ঘ ১০. খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা