অধ্যায় ৮
১২. কোন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কর্মীদের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপন করা যায়?
ক. নির্দেশনা খ. প্রেষণা দান
গ. সমন্বয় সাধন ঘ. নিয়ন্ত্রণ
১৩. মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য হলো—
i. সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে
ii. নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হবে
iii. জবাবদিহি থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা ক্ষমতার কেন্দ্রীয়করণ করেন, তাকে কী বলে?
ক. গণতান্ত্রিক নেতৃত্ব খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
গ. মুক্ত নেতৃত্ব ঘ. আমলাতান্ত্রিক নেতৃত্ব
১৫. ব্যবসায় ব্যবস্থাপনার কাজ কয়টি?
ক. ২টি খ. ৭টি
গ. ৫টি ঘ. ৩টি
উদ্দীপকটি পড়ে ১৬–১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালা কোংয়ের ব্যবস্থাপক রিমু সাহেব ব্যক্তিগত মতের ওপর প্রাধান্য দিয়ে কর্মীদের পরিচালনা করেন। এর ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
১৬. মালা কোংয়ের ব্যবস্থাপক কোন ধরনের নেতৃত্ব দেন?
ক. গণতান্ত্রিক খ. মুক্ত
গ. স্বৈরতান্ত্রিক ঘ. আমলাতান্ত্রিক
১৭. মালা কোংয়ের ব্যবস্থাপক কোন নেতৃত্ব গ্রহণ করে সমস্যার সমাধান করতে পারেন?
ক. মুক্ত খ. আমলাতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. স্বৈরতান্ত্রিক
১৮. কোন ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের নিকট জবাবদিহি করেন?
ক. গণতান্ত্রিক খ. আমলাতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. মুক্ত
১৯. নির্দেশনাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. নেতৃত্ব দানের খ. পরিকল্পনা বাস্তবায়নের
গ. কার্য বিভাজনের ঘ. সমন্বয় সাধনের
২০. উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উত্সাহিত করার গুণকে কী বলে?
ক. নেতৃত্ব খ. প্রেষণা
গ. নির্দেশনা ঘ. সংগঠিতকরণ
২১. যে নেতৃত্ব ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়, তাকে কী বলে?
ক. মুক্ত নেতৃত্ব খ. স্বৈরাচারী নেতৃত্ব
গ. গণতান্ত্রিক নেতৃত্ব ঘ. আমলাতান্ত্রিক নেতৃত্ব
২২. নিজে কাজ করতে পছন্দ করেন না এবং আগ্রহী নন।—এ ধরনের নেতৃত্বকে কী বলা হয়?
ক. মুক্ত নেতৃত্ব খ. গণতান্ত্রিক নেতৃত্ব
গ. আমলাতান্ত্রিক নেতৃত্ব ঘ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
২৩. পরিকল্পনার অর্থ কী?
ক. অর্থ সংগ্রহ খ. লক্ষ্য ঠিক করা
গ. অর্থ উপার্জন ঘ. উত্পাদন
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. গ ২২. ক ২৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল