এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: ব্যবসায় উদ্যোগের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৮
৩৭. যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে, তাকে কী বলে?
ক. গণতান্ত্রিক নেতৃত্ব খ. পিতৃসুলভ নেতৃত্ব
গ. মুক্ত নেতৃত্ব ঘ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
৩৮. কর্মীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?
ক. সমন্বয় সাধন খ. প্রেষণা দান
গ. কর্মী সংস্থান ঘ. সংগঠিতকরণ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব শফিকুর রহমান বিপননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ব্যবস্থাপনার কার্যাবলি সম্পাদন করেন। বর্তমানে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন।
৩৯. শফিকুর রহমানের প্রথম কাজটি কিসের অন্তর্ভুক্ত?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ
৪০. উদ্দীপকের কার্যাবলি সম্পাদিত হয়—
i. ধারাবাহিকভাবে
ii. এলোমেলোভাবে
iii. সুশৃঙ্খলভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. প্রেষণা ঘ. নির্দেশনা
৪২. কোন নেতৃত্ব কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে?
ক. গণতান্ত্রিক নেতৃত্ব
খ.আমলাতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. মুক্ত
৪৩. কোনটি ব্যবসায়ের কাঠামো নির্ধারণ করে?
ক. সংগঠন খ. পরিকল্পনা
গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ
৪৪. ভবিষ্যৎ কর্মকাণ্ডের নীলনকশাকে কী বলে?
ক. ব্যবস্থাপনা খ. পরিকল্পনা
গ. উদ্যোগ ঘ. ব্যবসায়
৪৫. নেতৃত্বের প্রকারভেদ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪৬. ব্যবস্থাপনা হলো—
ক. ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল
খ. উত্পাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেওয়া
গ. কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
ঘ. বাজারের চাহিদা যাচাইয়ের জন্য পদক্ষেপ গ্রহণ
৪৭. কাকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ বলা হয়?
ক. পরিকল্পনা খ. অর্থ
গ. ব্যবস্থাপক ঘ. কর্মী বাহিনী
৪৮. সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উত্স কোনটি?
ক. নিজস্ব তহবিল খ. আত্মীয়স্বজন
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. কৃষি ব্যাংক
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৩৭. ক ৩৮. খ ৩৯. ক ৪০. খ
৪১. ঘ ৪২. গ ৪৩. খ ৪৪.খ ৪৫. গ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. ক