অধ্যায় ৮
৫৯. প্রেষণার ফলে—
i. কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হন
ii. কর্মীরা মানসম্মত কাজ সম্পাদনে সক্ষম হন
iii. চাকরির নিরাপত্তা অনুভব করেন বিধায় কর্মীরা কাজে অমনোযোগী হন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. ব্যবস্থাপনা একটি কৌশল, যার মধ্যে বিদ্যমান—
i. লক্ষ্যার্জনের প্রক্রিয়া বা কৌশল
ii. প্রাতিষ্ঠানিক উপকরণাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করা
iii. সমন্বিত কর্মপ্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনার প্রয়োজন—
i. পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে
ii. কার্যপ্রবাহ সৃষ্টিতে
iii. সাংগঠনিক কার্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. চাঁদ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপক মি. রমজান কিছুদিন ধরে লক্ষ করছেন, কর্মীরা তাঁর নির্দেশনা অমান্য করছেন। এর কারণ হতে পারে—
i. অস্পষ্ট নির্দেশনা
ii. সহজবোধ্য নির্দেশনা
iii. ক্রমধারা সংরক্ষিত না হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৫৯.ক ৬০ ঘ ৬১. ঘ ৬২. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল