ব্যবসায় নীতি ও প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাকোম্পানি সংগঠন প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্রের ‘কোম্পানি সংগঠন’ থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। # জিএনএল কোম্পানি লিমিটেড প্রথম শ্রেণীর ব্যবসাপ্রতিষ্ঠান। পণ্যের ভালো মানের জন্য দেশীয় বাজারে চাহিদা পূরণ করে বিদেশেও বিক্রি করার ফরমাশ পেয়েছে। তাদের পণ্যের উত্পাদন বৃদ্ধির জন্য অতিরিক্ত মূলধন জোগাড় করতে হবে। জনগণকে শেয়ার কেনার আহ্বান জানাতে নির্ধারিত দলিল সংগ্রহ করেছে তারা। ওই সময়ে প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা নয়জন ছিলেন। কিন্তু এরই মধ্যে একজনের মৃত্যু ও দুজন পদত্যাগ করেছেন।প্রশ্ন: ক. হোল্ডিং কোম্পানি কাকে বলে?প্রশ্ন: খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?প্রশ্ন: গ. উদ্দীপকের পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে কোন দলিলটি সংগ্রহ করতে হয়েছে? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কি বিলুপ্ত হবে? তোমার মতামত দাও।উত্তর: ক. হোল্ডিং কোম্পানি:যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০ শতাংশ ভাগের বেশি শেয়ারের মালিক হয়, তবে ওই কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলে।উত্তর: খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব:চিরন্তন অস্তিত্ব বলতে অস্তিত্ব বিলুপ্ত হয় না, বস্তুর এমন অবস্থাকে বোঝায়।কোম্পানি আইন সৃষ্ট ও পৃথক সত্তার অধিকারী হওয়ায় শেয়ার হোল্ডারদের মৃত্যুতেও কোম্পানির অস্তিত্ব বিলুপ্ত হয় না। এসব কারণেই কোম্পানিকে চিরন্তন অস্তিত্বসম্পন্ন প্রতিষ্ঠান বলা হয়ে থাকে।উত্তর: গ. উদ্দীপকের পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে বিবরণপত্র সংগ্রহ করতে হবে।বিবরণ হলো সেই বিজ্ঞপ্তি বা প্রচারপত্র, যার মাধ্যমে কোম্পানির প্রয়োজনীয় সব বিষয় উল্লেখ করে ক্রেতাসাধারণকে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, শেয়ার, স্মারকলিপি, ব্যবস্থাপন পর্ষদ ও অন্য সবকিছুর বিষয় অন্তর্ভুক্ত থাকে।উদ্দীপকে জিএনএল কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণীর ব্যবসাপ্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে ভালো মানের পণ্য দ্বারা বাজারের চাহিদা পূরণ করে। প্রতিষ্ঠানটি বিদেশে পণ্য বিক্রির যে সুযোগ পেয়েছে, তার জন্য অতিরিক্ত মূলধন প্রয়োজন, যা কোম্পানির নেই এবং তা পুনর্গঠন হতে সংগ্রহের আইনি অনুমোদন নেই। এ জন্য তাদের গঠনতন্ত্রের পরিবর্তন আনতে হবে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে জনগণকে শেয়ার ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারবে। এ জন্য তাদের যে নির্ধারিত দলিল প্রয়োজন, তা হলো বিবরণপত্র। এতে শেয়ার ক্রয়ের আহ্বান জানানোয় সব তথ্য ও উপাত্ত থাকে বা জনগণ দেখে উদ্বুদ্ধ হয় এবং শেয়ার কিনে কোম্পানিকে মূলধন গঠনে সাহায্য করে।ওই আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে বিবরণপত্র সংগ্রহ করতে হয়েছে।উত্তর: ঘ. উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বিলুপ্ত হবে বলে আমি মনে করি এবং তা হবে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন।সাধারণভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির কাজকর্ম গুটিয়ে ফেলা হয়। দায়-দেনার নিষ্পত্তি করা হয়, তাকে কোম্পানির বিলোপসাধন বলে। এর মধ্যে অন্যতম হলো, আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন। ওই পদ্ধতির বিলোপসাধনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে একটি হলো সদস্যসংখ্যা হ্রাস। অর্থাত্ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্যসংখ্যা যদি দুজনের কম ও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি সাতজনের কম হয়, তবে ওই কোম্পানির বিলোপসাধন ঘটবে আদালত কর্তৃক বাধ্যতামূলকভাবে।উদ্দীপক জিএনএল কোম্পানি লিমিটেড মূলধনের জন্য বিবরণপত্র সংগ্রহ করেছে বিধায় এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। সুতরাং এর ন্যূনতম সদস্যসংখ্যা হবে সাতজন। কিন্তু ইতিমধ্যে একজনের মৃত্যু হয় ও দুজন পদত্যাগ করায় ওই কোম্পানির সদস্যসংখ্যা নয়জন থেকে কমে ছয়জনে এসে দাঁড়ায়, অর্থাত্ সদস্যসংখ্যা হ্রাস পেয়ে ও ন্যূনতম সংখ্যারও নিচে নেমে আসে। এ ক্ষেত্রে আদালত ওই কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বিলোপ ঘটাতে পারবে।ওই আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিশ্চিত বলা যায় যে সদস্যসংখ্যা হ্রাস পাওয়ার কারণ জিএনএল কোম্পানি লিমিটেডের আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে।