ব্যবসায় নীতি ও প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাঅধ্যায়-১১  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।# কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অটো পাওয়ার লি. যাত্রা করে। এরা প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে, যেটি অতিদাহ্য প্রকৃতির। তাদের প্রজেক্টে অগ্নিকাণ্ডজনিত ঝুঁকির মাত্রা বেশি হওয়ায় তারা অগ্নিবিমাপত্র সংগ্রহ করে। এ বিমাপত্রে প্রতিষ্ঠানটির প্রকৃত মূল্য ধরা হয়েছে এক কোটি টাকা এবং বিমা করা হয়েছে ৫০ লাখ টাকার। অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষতি হলেও বিমা কোম্পানি অটো পাওয়ার লিমিটেডকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়।প্রশ্ন: ক. প্রিমিয়াম কী?প্রশ্ন: খ. অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?প্রশ্ন: গ. অটো পাওয়ার লি. কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছে বর্ণনা করো।প্রশ্ন:ঘ. অটো পাওয়ার লিমিটেডের নৈতিক ঝুঁকির চেয়ে প্রাকৃতিক ঝুঁকির মাত্রা বেশি, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রিমিয়াম: বিমা চুক্তির শর্তানুযায়ী বিমাগ্রহীতা এককালীন বা নিয়মিত কিস্তিতে বিমাকারীকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, তাকে প্রিমিয়াম বলে।উত্তর: খ. অগ্নিবিমায় দুর্ঘটনা ঘটলে ও ক্ষতি সংঘটিত হলে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।ক্ষতিপূরণের নীতি অনুসারে অগ্নিকাণ্ডে সংঘটিত ক্ষতির জন্য বিমা চুক্তির প্রতিদানে ক্ষতি পূরণ করা হয়।উত্তর: গ. অটো পাওয়ার লি. নির্দিষ্ট বিমাপত্র সংগ্রহ করেছে।যে অগ্নিবিমাপত্রে বিমা করা সম্পত্তির একটি সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করে বিমা চুক্তি সম্পাদন করা হয়, তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে। অগ্নি দ্বারা বিমাকৃত সম্পত্তির ক্ষতির পরিমাণ যা-ই হোক না কেন, বিমাকারী বিমাপত্রে উল্লেখিত পরিমাণের অধিক ক্ষতি পূরণ করে না।উদ্দীপকে অটো পাওয়ার লি. প্রতিষ্ঠানের মূল্য ধরেছে এক কোটি টাকা কিন্তু বিমা চুক্তি করেছে ৫০ লাখ টাকার। অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষতি সাধন হলেও বিমা চুক্তি অনুযায়ী এরা ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ পেয়েছে। এ ধরনের ক্ষতিপূরণ নির্দিষ্ট বিমাপত্রেই সংঘটিত হয়। সুতরাং উদ্দীপকে অটো পাওয়ার লি. নির্দিষ্ট বিমাপত্র সংগ্রহ করেছে।উত্তর: ঘ. অটো পাওয়ার লি. বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে, যা অতিদাহ্য প্রকৃতির এবং এটি প্রাকৃতিক ঝুঁকির অন্তর্গত।পণ্য বা সম্পদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাব্য প্রকৃতিই হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি। এ রকম ঝুঁকি মানুষের অনৈতিক কার্যকলাপের ফল নয়। এর মধ্যে অন্যতম প্রাকৃতিক ঝুঁকি হলো বিষয়বস্তুর অতিদাহ্য প্রকৃতি। বিমা করা বিষয়বস্তুতে দাহ্য প্রকৃতির পদার্থ থাকলে অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা বেশি থাকে এবং সহজেই আগুন লেগে যায়।উদ্দীপকে অটো পাওয়ার লি. যে পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন করে, তাতে নৈতিক ঝুঁকির উল্লেখ নেই। বরং প্রাকৃতিক গ্যাস, যা অত্যন্ত দাহ্য প্রকৃতির এবং যা প্রাকৃতিক ঝুঁকির কারণ, তার উপস্থিতি বিদ্যমান। এই কারণেই পরবর্তী সময়ে অটো পাওয়ার লি.-এ দুর্ঘটনা ঘটে।উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় নৈতিক ঝুঁকির অনুপস্থিতির জন্য এবং নিশ্চিতভাবে প্রাকৃতিক ঝুঁকি বিদ্যমান থাকায় এ কথা বলা যায় যে অটো পাওয়ার লিমিটেডের নৈতিক ঝুঁকির চেয়ে প্রাকৃতিক ঝুঁকির মাত্রা বেশি।