ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র বিষয়ের ১ম অধ্যায়ের একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।# আরিয়ান ব্যাংকের পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিলের নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ক্রমে সংরক্ষণ করত। ২০০৮ সালে সরকার তা বৃদ্ধি করে ৪০০ কোটি টাকায় নির্ধারণ করায় আরিয়ান ব্যাংক অতিরিক্ত অংশ সংরক্ষণ করেনি। এতে বাংলাদেশ ব্যাংক ঋণসুবিধাসহ অন্যান্য ক্ষেত্রে ব্যাংকটিকে আগের মতো সহায়তা করে না। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকও বাংলাদেশ ব্যাংককে অনুসরণ করে।প্রশ্ন: ক. মার্চেন্ট ব্যাংক কী?প্রশ্ন: খ. দেউলিয়া বলতে কী বোঝো?প্রশ্ন: গ. আরিয়ান ব্যাংক প্রথমে কোন পর্যায়ের ব্যাংক ছিল? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকে প্রদত্ত আরিয়ান ব্যাংক এখন কোন ধরনের ব্যাংকে পরিণত হবে? তোমার মতামত দাও।উত্তর: ক. মার্চেন্ট ব্যাংক : বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিংয়ের সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংককেই মার্চেন্ট ব্যাংক বলে।উত্তর: খ. দেউলিয়া: দেউলিয়া শব্দের অর্থ হলো ঋণ পরিশোধে অসমর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। যখন কারও সম্পত্তির তুলনায় দায়ের পরিমাণ বেশি হয়ে যায় এবং সে কার্যত ঋণ পরিশোধের সামর্থ্য হারিয়ে ফেলে তখন তার সম্পদ ও দায় বিবেচনা করে তাকে দেউলিয়া ঘোষণা করে থাকে। উত্তর: গ. আরিয়ান ব্যাংক প্রথমে তালিকাভুক্ত ব্যাংক ছিল।কেন্দ্রীয় ব্যাংকের আদেশ-নির্দেশ মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়ে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে, তখন তাকে তফসিলি ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক বলে। উদ্দীপকে আরিয়ান ব্যাংকের পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ ছিল কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারে। অর্থাৎ আরিয়ান ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আদেশ-নির্দেশ মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই ব্যাংকের সদস্যপদ লাভ করেছিল। বাংলাদেশ ব্যাংককে অনুসরণ করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকও আরিয়ান ব্যাংককে সহায়তা করত। তাই আরিয়ান ব্যাংক প্রথম পর্যায়ে তালিকাভুক্ত ব্যাংক ছিল।উত্তর: ঘ. উদ্দীপকে প্রদত্ত আরিয়ান ব্যাংক এখন অতালিকাভুক্ত ব্যাংকে পরিণত হবে। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার প্রদানপূর্বক এর সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয় না এবং ব্যাংকের নিয়মকানুন মেনে চলে না এবং কেন্দ্রীয় ব্যাংকও যদি ওই ব্যাংককে সহায়তা না করে, তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে।উদ্দীপকে আরিয়ান ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে চলত। কিন্তু ২০০৮ সালে সংরক্ষিত তহবিল ও পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা উন্নীত করলে তারা তা জমা দেয়নি। এতে বাংলাদেশ ব্যাংক তাদের ঋণসহ অন্যান্য যে সুবিধা দিত তা প্রত্যাহার করে এবং বাংলাদেশ ব্যাংককে অনুসরণ করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকও সম্পর্ক রাখেনি। বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ না মানায় পরবর্তী সময়ে আরিয়ান ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংকে পরিণত হয়েছে।