ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র
অধ্যায়-৩ বাণিজ্যিক ব্যাংকপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র বিষয়ের ১ম অধ্যায়ের একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।# কপোট্টন ব্যাংক লি. ও ভেনাস ব্যাংক লি. ২০১০ সালে অনুমতি দিয়ে ব্যাংকিং ব্যবসায় শুরু করে। ইতিমধ্যে কপোট্টন ব্যাংক লি. ১৫০টি শাখা বিস্তার করে ব্যবসায় বিস্তৃত করেছে। এই ব্যাংকের একজন গ্রাহক মিসেস লায়লাকে সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে প্রদান না করে তার নামে একটি আমানত হিসাব খুলে সেখানে ঋণের অর্থ ক্রেডিট করেছে। এতে মিসেস লায়লা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে। কিন্তু ভেনাস ব্যাংক কোনো ঋণ আমানতই সৃষ্টি করতে পারেনি।ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? খ. ব্যাংকের আজ্ঞাপত্র কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে? ব্যাখ্যা করো। গ. কপোট্টন ব্যাংক লি. মিসেস লায়লার জন্য কোন কৌশলে ঋণ আমানত সৃষ্টি করেছে? বর্ণনা করো। ঘ. ভেনাস ব্যাংক লি. ঋণ আমানত সৃষ্টির শর্ত না মানায় ঋণ আমানত সৃষ্টি করতে না পারার যৌক্তিকতা বিশ্লেষণ করো। উত্তর: ক. বাণিজ্যিক ব্যাংক: যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থযোগ্য সম্পদের ব্যবসা করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।উত্তর: খ. ব্যাংকের আজ্ঞাপত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ব্যাংকের আজ্ঞাপত্র দ্বারা এক ব্যাংকের শাখা থেকে অন্য কোনো শাখা বা ব্যাংককে নির্দিষ্ট অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। তাই এটি লেনদেনের সহজ ও নিরাপদ বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচিত হয়।উত্তর: গ. কপোট্টন ব্যাংক লি. মিসেস লায়লার জন্য ঋণের মাধ্যমে আমানত সৃষ্টির কৌশলে ঋণ আমানত সৃষ্টি করেছে।ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে, তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে প্রদান না করে ঋণগ্রহীতাকে তার নামে একটি আমানত হিসাব খোলার জন্য বলে এবং ওই হিসাবে ঋণের অর্থ ক্রেডিট করে। এরপর ঋণগ্রহীতা ওই ঋণের অর্থ চেকের মাধ্যমে উত্তোলন করে। এভাবে প্রদত্ত ঋণ আমানতের সৃষ্টি করে।উদ্দীপকে কপোট্টন ব্যাংক লি. মিসেস লায়লাকে সরাসরি নগদ হিসেবে প্রদান করেনি; বরং তার নামে একটি আমানত হিসাব খুলে ঋণের অর্থ সেই হিসাবে ক্রেডিট করে। এরপর মিসেস লায়লা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে সেই অর্থ উত্তোলন করে। আমানত হিসাবের মাধ্যমে ঋণের অর্থ তোলার এই কৌশলকে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টির কৌশল বলে, যা উদ্দীপকে সংঘটিত হয়েছে।উত্তর: ঘ. ভেনাস ব্যাংক লি. ঋণ আমানত সৃষ্টির অন্যতম শর্ত ‘শাখা স্থাপন’ করেনি। তাই তাদের ঋণ আমানত সৃষ্টি না করতে পারা যুক্তিযুক্ত।কোনো দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকলে এবং সেসব ব্যাংকের অসংখ্য শাখা থাকলে ওই ব্যাংকগুলো ঋণ আমানত সৃষ্টির কৌশলে অন্তর্ভুক্ত হতে পারবে।উদ্দীপকে কপোট্টন ব্যাংক লি. ও ভেনাস ব্যাংক লি. ২০১০ সালে একই সময়ে প্রতিষ্ঠিত হয়ে প্রথমটি শাখা বিস্তার করে কিন্তু দ্বিতীয়টি করেনি। প্রথম ব্যাংকটি ঋণ আমানত সৃষ্টির কৌশলে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু দ্বিতীয়টি ঋণ আমানত সৃষ্টি করতে পারেনি। কারণ, ওই দেশে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের অবস্থান থাকলেও দ্বিতীয় ব্যাংকটির কোনো শাখা ছিল না।যেহেতু ভেনাস ব্যাংক লি. অর্থাৎ দ্বিতীয় ব্যাংকটি শাখা স্থাপন করেনি এবং এটি ঋণ আমানত সৃষ্টির অন্যতম শর্ত, তাই বলতে পারি দ্বিতীয় ব্যাংকটি শাখার অভাবে ঋণ আমানত সৃষ্টি করতে না পারা সম্পূর্ণ যৌক্তিক।