ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩  বাণিজ্যিক ব্যাংকপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের (ব্যাংকিং ও বিমা) তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর নিয়ে আলোচনা করছি।# এনআই ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সব আদেশ-নির্দেশ মেনে চলে। তারা তাদের জমাকৃত আমানত থেকে ২০% অর্থ তারল্য হিসেবে সংরক্ষণ করে। কিন্তু অতি মুনাফার আশায় ব্যাংকটি তাদের বেশির ভাগ অর্থ দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে জনগণকে প্রদান করেছে। এতে তারা নগদ অর্থের সংকটে পড়েছে এবং সাহায্যের জন্য বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়েছে।প্রশ্ন: ক. বিশেষায়িত ব্যাংক কী?প্রশ্ন: খ. ‘ব্যাংক গ্রাহকদের প্রতিনিধি’—ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. বৈশিষ্ট্য বিবেচনায় উদ্দীপকের এনআই ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক?প্রশ্ন: ঘ. কোন মৌলিক নীতির লঙ্ঘনের কারণে এনআই ব্যাংক লিমিটেড আর্থিক সংকটে পতিত হয়েছে বলে তুমি মনে করো? তোমার মতের স্বপক্ষে যুক্তি দেখাও।উত্তর: ক. যে ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে বিশেষায়িত ব্যাংক বলে। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক।উত্তর: খ. ব্যাংক তার গ্রাহকদের পক্ষ হয়ে তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা করে, গ্রাহকদের অছি হিসেবে কাজ করে, গ্রাহকদের অর্থ সংগ্রহ ও সংরক্ষণ ইত্যাদি প্রতিনিধিত্বমূলক কাজ করে।প্রকৃতপক্ষে, প্রতিটি বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের জন্য নানা প্রকার হিসাব এবং তৎসংলগ্ন সেবাগুলো নিয়ে হাজির হয়। যেমন: গ্রাহকের অর্থ সংরক্ষণ, চেকের অর্থ সংগ্রহকরণ, প্রত্যয়পত্র ইস্যুকরণ, ব্যাংক গ্যারান্টি প্রদান, পরামর্শ প্রদান ইত্যাদি কাজ। আর প্রতিটি কাজই ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ, যা ব্যাংক তার প্রত্যেক গ্রাহকের জন্য করে থাকে। তাই প্রকৃতই ব্যাংক গ্রাহকদের প্রতিনিধি।উত্তর: গ. বৈশিষ্ট্য বিবেচনায় উদ্দীপকের এনআই ব্যাংক লিমিটেড একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক।তালিকাভুক্ত ব্যাংক অর্থ ওই সব ব্যাংক, যেগুলো দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত এবং এর আদেশ ও নির্দেশ মেনে চলে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংক হলো আর্টিকেল ৩৭-এর-২(ক) ধারার অধীনে সংরক্ষিত তালিকায় বর্তমানে অন্তর্ভুক্ত রয়েছে, এমন ব্যাংক।তালিকাভুক্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে বাধ্য থাকে। বাংলাদেশ ব্যাংক যখন যে নির্দেশনা জারি করে, তা তাৎক্ষণিকভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পাদন করে। অন্যথায় তাদের সদস্যপদ বাংলাদেশ ব্যাংক বাতিল করার ক্ষমতা রাখে। তালিকাভুক্তির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোর অভিভাবকত্ব গ্রহণ করে। যেমন: তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পরামর্শ প্রদান করে, জরুরি অবস্থায় ঋণ প্রদান করে, নিকাশ-সুবিধা প্রদান করে এবং অন্যান্য সুবিধা দেয়। আমরা উদ্দীপকে দেখতে পাই, এনআই ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের আদেশ-নির্দেশ মেনে চলে, ২০ শতাংশ বিধিবদ্ধ তারল্য আবশ্যকতা সংরক্ষণ করে এবং বিপৎকালে বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়। এসব বৈশিষ্ট্য তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্য হওয়ায় এটা নিশ্চিত যে এনআই ব্যাংক লিমিটেড তালিকাভুক্ত ব্যাংক।উপরিউক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, এনআই ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি বাণিজ্যিক ব্যাংক।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত এনআই ব্যাংক লিমিটেড বাণিজ্যিক ব্যাংকের সুষ্ঠু বিনিয়োগ ও ঋণদানের নীতির লঙ্ঘনের কারণে আর্থিক সংকটে পড়েছে।বাণিজ্যিক ব্যাংকগুলোকে কতগুলো মৌলিক নীতি মেনে চলতে হয়, যার মধ্যে সুষ্ঠু বিনিয়োগ ও ঋণদানের নীতি অন্যতম। সুষ্ঠু বিনিয়োগ ও ঋণদানের নীতিতে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো জমাকৃত আমানতের থেকে বিধিবদ্ধ তারল্য আবশ্যকতা সংরক্ষণ করে বাকি অর্থ থেকে ঋণদান ও বিনিয়োগ করবে। তবে অবশ্যই ঋণদানের ক্ষেত্রে ক্ষেত্র বিবেচনা ও বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ বিবেচনা করতে হবে। এটাই সুষ্ঠু বিনিয়োগ ও ঋণদানের নীতি।উদ্দীপকে আমরা দেখতে পাই, এনআই ব্যাংক লিমিটেড একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। তারা বাংলাদেশ ব্যাংকের আদেশ অনুযায়ী ২০ শতাংশ বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করে এবং এরপর বাকি অর্থ থেকে ঋণ প্রদান করে। এ ক্ষেত্রে এ কাজ ব্যাংকের ঋণদান ও বিনিয়োগের নীতির মধ্যে পড়ে। কারণ, যেহেতু আমরা জানি, বাণিজ্যিক ব্যাংক ২০ শতাংশ (কখনো ১৯ শতাংশ) তারল্য সংরক্ষণ করে আমানত থেকে। এরপর বাকি ৮০ বা ৮১ শতাংশ আমানত থেকে ঋণদান ও বিনিয়োগ করে, যা উদ্দীপকে এনআই ব্যাংকও করছে। কিন্তু উদ্দীপকে বর্ণিত এনআই ব্যাংক লিমিটেড বেশি লাভ বা মুনাফার আশায় তাদের জমাকৃত আমানতের বেশির ভাগই দীর্ঘমেয়াদি ঋণ প্রদানে ব্যবহার করেছে, যা সুষ্ঠু বিনিয়োগ ও ঋণদানের নীতির সম্পূর্ণ লঙ্ঘন। আর এর ফলে অল্প দিনের মধ্যেই এনআই ব্যাংক লিমিটেড আর্থিক সংকটে পড়ে এবং বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়। প্রকৃতপক্ষেই যদি কোনো ব্যাংক মেয়াদ বিবেচনা না করে ঋণদান করে বা বিনিয়োগ করে, তবে অবশ্যই তারা অর্থসংকটে পড়বে বা মুনাফা হ্রাসের মুখোমুখি হবে। যার প্রমাণ আমরা উদ্দীপকে এনআই ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে দেখতে পাই।পরিশেষে আমরা বলতে পারি এনআই ব্যাংক লিমিটেড সুষ্ঠু বিনিয়োগ ও ঋণদানের নীতির লঙ্ঘন বা পরিপূর্ণ অনুসরণ না করাতেই আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে, যা থেকে অন্য ব্যাংকগুলোও শিক্ষা নিতে পারে।এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৩২আজ প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তররসায়ন: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক।