জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৮ প্রশ্ন: পরিদর্শনের জন্য কী ধরনের ব্যবসা ও শিল্প ইউনিট নির্বাচন করা উচিত?উত্তর: নিকটবর্তী এলাকায়।প্রশ্ন: ছাত্রছাত্রীদের রিপোর্টের ওপর মন্তব্য করবেন কে?উত্তর: শিক্ষক।প্রশ্ন: ব্যবসা/শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের ফলে কী অর্জন করা যায়?উত্তর: প্রত্যক্ষ জ্ঞান।প্রশ্ন: পরিদর্শনের আগে অনুমতি নিতে হবে কার কাছ থেকে?উত্তর: ম্যানেজারের।প্রশ্ন: পরিদর্শন কাকে বলে?উত্তর: ব্যবসায়সংক্রান্ত প্রাথমিক জ্ঞান লাভের পর সরেজমিনে প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি, আকৃতি, অবস্থা, উৎপাদন ও সেবা সম্পর্কে ধারণা লাভের প্রক্রিয়াকে পরিদর্শন বলে।প্রশ্ন: গ্রন্থ বিবরণী কী?উত্তর: পরিদর্শন প্রতিবেদন প্রণয়নকালে যেসব বই-পুস্তক, সামায়িকী, গবেষণা গ্রন্থ, রিপোর্ট, জার্নাল, সরকারি প্রকাশনা, বার্ষিক বিবরণী ইত্যাদির সহায়তা গ্রহণ করা হয়েছে, তার বর্ণনা প্রতিবেদনের যে অংশে দেওয়া হয়, তাকে গ্রন্থ বিবরণী বলে।প্রশ্ন: প্রতিবেদনের সংজ্ঞা দাও।উত্তর: পরিদর্শনের পরে সংগৃহীত উপাত্ত ও তথ্য এবং অর্জিত জ্ঞান একত্র করে লিখিতভাবে যে বিবরণী দাখিল করা হয়, তাকে প্রতিবেদন বলে।প্রশ্ন: ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন কী?উত্তর: কোনো ব্যবসায়প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি, আকৃতি, অবস্থা, উৎপাদন ও সেবা সম্পর্কে ধারণা লাভ করলে তাকে ব্যবসায়প্রতিষ্ঠান পরিদর্শন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: পরিদর্শনের দুটি উদ্দেশ্য সম্পর্কে লেখো।উত্তর: ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের উদ্দেশ্যগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা: ১. সাধারণ উদ্দেশ্য ২. সুনির্দিষ্ট উদ্দেশ্য।পরিদর্শনের উদ্দেশ্য নিচে ব্যাখ্যা করা হলো—সাধারণ উদ্দেশ্য: পরিদর্শনের সাধারণ উদ্দেশ্যগুলো হলো— শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা অর্জন। ক্ষুদ্র ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব ধারণা গ্রহণ। ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন। ব্যবসায়ের ব্যবস্থাপনা ও কার্যাবলি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন।সুনির্দিষ্ট উদ্দেশ্য: ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠানের সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো নিম্নরূপ— ব্যবসায়প্রতিষ্ঠান-সম্পর্কিত ধারণা শিল্প স্থাপনে উৎসাহ সৃষ্টি ব্যবহারিক প্রয়োগ ইত্যাদি।প্রশ্ন: প্রশিক্ষণ-সহায়কের প্রয়োজন কেন?উত্তর: প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের যোগ্যতা ও কার্য সম্পাদনের নৈপুণ্য বৃদ্ধির জন্য গৃহীত শিক্ষামূলক কার্যক্রমকে প্রশিক্ষণ বলা হয়।নিচে প্রশিক্ষণ-সহায়কের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো—তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ: শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন তাত্ত্বিক জ্ঞান অর্জন করে।কর্মসংস্থান প্রক্রিয়া সম্পর্কে অবগত হওয়া: শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করে কীভাবে বিভিন্ন কর্মসংস্থান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে, এ ব্যাপারে প্রশিক্ষণ-সহায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।ব্যবসায় গঠন ও পরিচালনা সম্পর্কে ধারণা লাভ: প্রশিক্ষণ-সহায়ক শিক্ষার্থীদের ব্যবসায় গঠন ও পরিচালনা সম্পর্কে ধারণা প্রদান করে থাকে।প্রশ্ন: প্রতিবেদনে প্রধানত কী কী বিষয় উল্লেখ থাকে?উত্তর: প্রতিবেদনের সূচি বা বিষয়বস্তু পরিদর্শনের উদ্দেশ্যের ওপর অনেকাংশ নির্ভর করে। পরিদর্শনের শুরুতেই বিষয়বস্তু নির্দিষ্ট করা হয়। প্রতিবেদনের বিষয়বস্তু অবশ্যই ধারাবাহিকভাবে উপস্থাপিত হতে হবে। এর বিষয়গুলো নিচে দেওয়া হলো—১. ভূমিকা ২. পরিদর্শন পদ্ধতি ৩. তথ্যের বিশ্লেষণ ৪. উপসংহার ও সুপারিশমালা ৫. নির্ঘণ্ট ৬. গ্রন্থ বিবরণী।