ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১ ও ২

৩০. আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

৩১. নিচের কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?

ক. উপযোগ সৃষ্টি

খ. মুনাফা

গ. ঝুঁকি

ঘ. গতিশীল দৃষ্টিভঙ্গি

৩২. পর্যায়িতকরণে পণ্য দ্রব্য বাছাই করা হয় কিসের ভিত্তিতে?

ক. পণ্যের দাম

খ. পণ্যের প্রকৃতি

গ. পণ্যের নাম

ঘ. গুণগত মান

৩৩. জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্গত?

ক. অর্থনৈতিক খ. সামাজিক

গ. আইনগত ঘ. রাজনৈতিক

৩৪. বাংলাদেশের অধিকাংশ হোটেল-রেস্তোরাঁগুলোর খাদ্যতালিকা নির্ধারণে নিচের কোন পরিবেশটির প্রভাব রয়েছে?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. প্রাকৃতিক ঘ. প্রযুক্তিগত

৩৫. মানবসম্পদ ব্যবসার কোন পরিবেশের উপাদানের অন্তর্গত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. প্রাকৃতিক ঘ. অর্থনৈতিক

৩৬. ব্যবসায়ে ঝুকি হ্রাসের জন্য নিচের কোনটি প্রয়োজন?

ক. তথ্য সংগ্রহ

খ. বিমা

গ. পণ্য মজুতকরণ

ঘ. পণ্যের মান উন্নয়ন

৩৭. বিশ্লেষণ শিল্পের অন্তর্গত—

i. পেট্রল

ii. ইস্পাত

iii. ডিজেল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের পথে প্রতিবন্ধকতা হলো—

i. রাজনৈতিক অস্থিতিশীলতা

ii. সুশাসনের অভাব

iii. অনুন্নত অর্থনৈতিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১ ও ২: ৩০. খ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ ৩৬. খ ৩৭. খ ৩৮. ঘ