ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১০. বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো—

i. নমনীয়তা

ii. স্বল্প পুঁজির ব্যবসায়

iii. গোপনীয়তা রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ নেই?

ক. এক মালিকানা খ. অংশীদারি

গ. সমবায় সমিতি

ঘ. প্রাইভেট লি. কোম্পানি

১২. এক মালিকানা ব্যবসায়ে মালিকের দায় কীরূপ?

ক. নির্দিষ্ট খ. সীমাহীন

গ. সীমাবদ্ধ ঘ. কোনো দায় নেই

১৩. নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধাবহির্ভূত?

ক. গোপনীয়তা রক্ষা

খ. হিসাব-নিকাশের সুবিধা

গ. অসীম দায়

ঘ. স্বল্প পুঁজির ব্যবসায়

১৪. এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হলো—

i. বিউটি পারলার ii. দরজির দোকান

iii. মুদি দোকান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. জনাব রাফিন ভাবছেন যে এক মালিকানা ব্যবসায় গঠন করবেন। নিজের জন্য উপযোগী ব্যবসায় গঠন করবেন। তার জন্য উপযোগী ক্ষেত্র হতে পারে—

i. সীমিত চাহিদার পণ্য

ii. শৈল্পিক পণ্যের দোকান

iii. পচনশীল দ্রব্যের ব্যবসায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব আরাফ বাগেরহাট থেকে মাছ ক্রয় করে ঢাকায় বিক্রি করেন। বাগেরহাট থেকে মাছ ক্রয় করে ঢাকায় ফেরার পথে তিন দিনের ধর্মঘট শুরু হয়। এমতাবস্থায় জনাব আরাফ নিকটবর্তী বাজারে মাছ বিক্রয় করেন।

১৬. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব আরাফ এক মালিকানা ব্যবসায়ের সুবিধানুযায়ী কোন পন্থা অনুসরণ করেছেন?

ক. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

খ. সহজ পরিচালনা

গ. ঝুঁকি গ্রহণ ঘ. মুনাফা ভোগ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক