ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

২০. মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচের ক্রমটি সঠিক?

ক. শ্রমিক→দাস→কর্মী→মানবসম্পদ

খ. দাস→শ্রমিক→কর্মী→মানবসম্পদ

গ. দাস→কর্মী→শ্রমিক→মানবম্পদ

ঘ. কর্মী→দাস→মানবসম্পদ→শ্রমিক

২১. ঊর্ধ্বতন পদে চাকরির জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়?

ক. প্রবণতা পরীক্ষা খ. ব্যক্তিত্ব পরীক্ষা

গ. যোগ্যতা পরীক্ষা ঘ. বুদ্ধিমত্তা পরীক্ষা

২২. প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে উৎসাহিত করাকে কী বলে?

ক. কর্মী নির্বাচন খ. কর্মী সংগ্রহ

গ. কর্মী উন্নয়ন ঘ. প্রশিক্ষণ

২৩. পদোন্নতির কোন ভিত্তি অনুসরণে জটিলতা বেশি?

ক. যোগ্যতা খ. জ্যেষ্ঠতা

গ. জ্যেষ্ঠতা যোগ্যতা ঘ. মেধা

২৪. কর্মী নির্বাচনে মনস্তাত্ত্বিক অভীক্ষায় অন্তর্ভুক্তি হলো—

i. বুদ্ধিমত্তা পরীক্ষা

ii. ব্যক্তিত্ব পরীক্ষা

iii. প্রবণতা পরীক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৫. মেধাভিত্তিক পদোন্নতিতে—

i. চাকরিকল্পের প্রাধান্য বজায় থাকে

ii. দক্ষতার মূল্যায়ন জয়

iii. কর্মীর বিশ্বস্ততা ও আনুগত্য বিবেচনা করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৬. নিলাগিরি ফ্যাশনসের মানিক জনাব তারেক নতুন মানবসম্পদ মহাব্যবস্থাপক নিয়োগ দিতে চান। তবে প্রতিষ্ঠানের বাইরের কাউকে নিয়োগ দেয়াটা তিনি যথোপযুক্ত মনে করছেন না। এ ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র হলো—

i. মানবসম্পদ বিভাগের সুপারিশ

ii. পদোন্নতি

iii. শ্রমিক সংঘের সুপারিশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. ক