অধ্যায় ৬
৯. ক্ষমতাকেন্দ্রিক নেতৃত্বের ধরন হলো—
i. গণতান্ত্রিক ii. মুক্ত iii. নেতিবাচক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
১০. কোম্পানির পরিচালক কোন ধরনের নেতৃত্বের উদাহরণ?
ক. গণতান্ত্রিক খ. আনুষ্ঠানিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. অনানুষ্ঠানিক
১১. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেতার কোন ধরনের গুণাবলির অন্তর্গত?
ক. নৈতিক খ. শারীরিক
গ. পেশাগত ঘ. মানসিক
১২. ‘Direction is called the heart of administration’— এ উক্তিটি কে করেছেন?
ক. মার্শাল ই. ডিমক
খ. হেনরি ফেয়ল
গ. অধ্যাপক নিউম্যান
ঘ. পিটার এফ ড্রাকার
১৩. পরামর্শমূলক নির্দেশনার ফলে—
i. আন্তব্যক্তিক সম্পর্ক বৃদ্ধি পায়
ii. অধিক সময় ব্যয় হয়
iii. অধস্তনদের অঙ্গীকার সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
১৪. নিচের কে নেতা?
ক. ব্যবস্থাপক খ. উৎপাদক
গ. ক্রেতা ঘ. ভোক্তা
১৫. নিচের কোন কাজ নেতৃত্ব দানের সঙ্গে সম্পৃক্ত?
i. যোগাযোগ ii. নির্দেশনা iii. প্রেষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
১৬. নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে—
i. অদক্ষতা ii. স্বজনপ্রীতি iii. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
১৭. দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন নেতার কোন গুণের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক খ. নৈতিক
গ. দৈহিক ঘ. পেশাগত
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ