অধ্যায় ১
১৩. নিচের কোনটি মধ্যস্তরের ব্যবস্থাপক?
ক. সুপারভাইজার
খ. আঞ্চলিক ব্যবস্থাপক
গ. ব্যবস্থাপনা পরিচালক
ঘ. ফোরম্যান
১৪. ব্যবস্থাপনা কার্যাবলির সর্বশেষ ধাপ কোনটি?
ক. সমন্বয়সাধন খ. নিয়ন্ত্রণ
গ. প্রেষণা ঘ. নির্দেশনা
১৫. নিচের কোনটি উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা–সংক্রান্ত কাজ বোঝায়?
i. উদ্দেশ্য প্রতিষ্ঠা
ii. নীতি প্রণয়ন
iii. পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. নিচের কোন জন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে বিবেচিত নন?
ক. জেনারেল ম্যানেজার
খ. ব্যবস্থাপনা
গ. বিভাগীয় প্রধান
ঘ. কোম্পানি সচিব
১৭. ‘ওয়েলথ অব নেশন’ নামের গ্রন্থের প্রণেতা কে?
ক. লুকা প্যাসিগুলি
খ. অ্যাডাম স্মিথ
গ. আল ফারাবি
ঘ. হেরিংটন ইমারসন
১৮. কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত উপাদান কোনটি?
i. বাজার
ii. মানবসম্পদ
iii. যন্ত্রপাতি, নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ব্যবস্থাপনা শাস্ত্রে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কয়টি ‘M’-এর বিষয় উল্লেখ রয়েছে?
ক. ৬টি খ. ৮টি
গ. ১২টি ঘ. ১৪টি
২০. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?
ক. সমন্বয়সাধন খ. পরিকল্পনা
গ. প্রেষণা ঘ. সংগঠন
২১. বিচ্যুতি নির্ণয় ও বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্গত?
ক. নির্দেশনা খ. সমন্বয়
গ. নিয়ন্ত্রণ ঘ. কর্মীসংস্থান
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ