অধ্যায় ৩ ও ৪
২৭. একটি সংগঠন চার্ট থেকে জানা যায়—
i. কর্তৃত্ব প্রবাহচিত্র
ii. বিভিন্ন বিভাগ ও উপবিভাগের সংখ্যা
iii. প্রতিটি কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. স্বল্পমেয়াদি পরিকল্পনা সর্বোচ্চ কত বছরের জন্য প্রণীত হয়?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
২৯. মেট্রিক্স সংগঠনের বৈশিষ্ট্য হলো—
i. এতে দুধরনের নির্বাহী থাকে
ii. বৃহদায়তন ব্যবসায়ে ব্যবহার
iii. সর্বাধুনিক উপযোগী সংগঠন কাঠামো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ভবিষ্যৎমুখিতা কিসের বৈশিষ্ট্য?
ক. প্রেষণা খ. পরিকল্পনা
গ. সংগঠন ঘ. নিয়ন্ত্রণ
৩১. ‘ব্যক্তিকেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা’—এই মন্তব্যটি কোন ধরনের সংগঠনের জন্য বেশি প্রযোজ্য?
ক. কমিটি খ. কার্যভিত্তিক
গ. ম্যাট্রিক্স ঘ. সরলরৈখিক
৩২. কোন সংগঠনের নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়?
ক. মেট্রিক্স সংগঠনে
খ. কার্যভিত্তিক সংগঠনে
গ. সরলরৈখিক সংগঠনে
ঘ. সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে
৩৩. কোন ধরনের কাঠামোতে প্রতিটি পণ্য বা সেবা অধিক গুরুত্ব পায়?
ক. কার্যভিত্তিক
খ. সরলরৈখিক
গ. মেট্রিক্স
ঘ. কমিটি
৩৪. সামরিক বাহিনীতে সাধারণত কোন ধরনের সংগঠন ব্যবহৃত হয়?
ক. কমিটি
খ. কার্যভিত্তিক
গ. সরলরৈখিক
ঘ. সলরৈখিক ও উপদেষ্টা
৩৫. সাংগঠনিক কাঠামোর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীনতম সংগঠন কোনটি?
ক. সরলরৈখিক খ. কার্যভিত্তিক
গ. মেট্রিক্স ঘ. কমিটি
৩৬. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি?
ক. তথ্য সংগ্রহ
খ. সমস্যা চিহ্নিতকরণ
গ. বিকল্প কর্মপন্থা নির্ধারণ
ঘ. বিকল্পসমূহ মূল্যায়ন
সঠিক উত্তর
অধ্যায় ৩ ও ৪: ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. ক ৩৪. গ ৩৫. ক ৩৬. খ