আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৩ প্রশ্ন: আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার?উত্তর: চার প্রকার।প্রশ্ন: পাওনাদার ঋণ হিসাব কোন প্রকার হিসাব?উত্তর: দায়বাচক হিসাব।প্রশ্ন: ভাড়া, মজুরি কোন প্রকার হিসাব?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: শামীমের নিকট থেকে ৫০০০ টাকার পণ্য ক্রয় করা হলে শামীম আমাদের একজন কী?উত্তর: পাওনাদার।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাব ও নামিক হিসাবকে কী বলা হয়?উত্তর: অব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত সুদ কোন প্রকার হিসাব?উত্তর: আয় সংক্রান্ত হিসাব।প্রশ্ন: বাংলাদেশ বিমান কোন প্রকার হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: পরিবহন কোন হিসাব? উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: লেনদেনের শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণীকে কী বলে?উত্তর: হিসাব।প্রশ্ন: সমস্ত হিসাবকে ওদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়?উত্তর: তিন ভাগে।প্রশ্ন: অবচয় হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: অগ্রিম প্রদত্ত খরচ কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে কী হিসাব বলে?উত্তর: দেনাদার হিসাব।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা দেনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে কী বলে?উত্তর: পাওনাদার হিসাব।প্রশ্ন: আয়-ব্যয় বা লোকসান সম্পর্কিত হিসাবকে কী বলে?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘মূলধন’ কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাব কোনটি?উত্তর: ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হিসাব।প্রশ্ন: আয়-ব্যয়বাচক হিসাব কোনটি?উত্তর: কু-ঋণ সঞ্চিতি হিসাব।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাব কোনটি?উত্তর: ব্যবসায়ের সুনাম।প্রশ্ন: কোনো লেনদেনের ফলে কোনো সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলে এ সম্পত্তিবাচক হিসাবকে কী করতে হয়?উত্তর: ডেবিট করতে হয়।প্রশ্ন: কোনো লেনদেনের ফলে ব্যবসায়ের লাভ বা আয় হলে ওই নামিক হিসাবকে কী করতে হবে?উত্তর: ক্রেডিট করতে হয়।প্রশ্ন: বিবিধ দেনাদার কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: অন্তর্মুখী ফেরত হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: ব্যাংক জমাতিরিক্ত হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: হিসাবের অর্থ কী?উত্তর: উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো।প্রশ্ন: প্রতিটি হিসাবের ছকে ডানদিকে এবং বামদিকে কমপক্ষে কয়টি ঘর থাকে?উত্তর: চারটি।প্রশ্ন: কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কী বলা হয়?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: অব্যক্তিবাচক হিসাব কয় ভাগে বিভক্ত?উত্তর: দুই ভাগে।প্রশ্ন: ‘বকেয়া বেতন’ কেমন হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: ‘ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হিসাব’ কেমন হিসাব?উত্তর: ব্যক্তিবাচক।প্রশ্ন: মূলধন হ্রাস পেলে মূলধন হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়।প্রশ্ন: মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়উত্তর: ক্রেডিট হয়।প্রশ্ন: ব্যবসায়ের আয় হ্রাস পেলে আয়-ব্যয়বাচক হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়। প্রশ্ন: ব্যবসায়ের আয় বৃদ্ধি পেলে আয়-ব্যয় হিসাব কী হয়?উত্তর: ক্রেডিট হয়।প্রশ্ন: সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তিবাচক হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়।প্রশ্ন: হিসাবের শ্রেণী বিভাগের সঠিক উত্তর কোনটি?উত্তর: ব্যক্তি, সম্পত্তি ও আয়-ব্যয়বাচক হিসাব।প্রশ্ন: কোনটিকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়?উত্তর: সম্পত্তি সম্পর্কিত হিসাবকে।প্রশ্ন: কোনটিকে নামিক বা আয়-ব্যয়বাচক হিসাব বলা হয়?উত্তর: আয়-ব্যয় বা লাভ-লোকসান সম্পর্কিত হিসাবকে।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?উত্তর: আসবাবপত্র।প্রশ্ন: নামিক বা আয়-ব্যয়বাচক হিসাবের উদাহরণ কোনটি?উত্তর: কমিশন।প্রশ্ন: ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেলে আয়-ব্যয়ের হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়।প্রশ্ন: বেতন, ভাড়া, সুদ, কমিশন, বাট্টা, অবচয়—এগুলো কোন ধরনের হিসাব?উত্তর: সব কটি নামিক হিসাব।প্রশ্ন: ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কী বলে?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: সম্পত্তি সম্পর্কিত হিসাবকে কী বলে?উত্তর: সম্পত্তিবাচক হিসাব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল