বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৮২১. উভচর প্রাণীর বৈশিষ্ট্য—i. শীতল রক্তবিশিষ্ট প্রাণী ii. নিষেক ক্রিয়া দেহের বাহিরে ঘটে iii. এদের সামনে ও পেছনের পায়ে চারটি করে আঙুল থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ২২. স্ত্রী কুনোব্যাঙের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?i. স্ত্রী ব্যাঙে স্বরথলি থাকে না ii. স্ত্রী ব্যাঙের উদর ছোট হয় iii. স্ত্রী ব্যাঙের ন্যুপসিয়াল প্যাড থাকে নানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৩. আদর্শ কশেরুকার বৈশিষ্ট্য কী?i. হাড়টিতে ক্ষুদ্র পুরু সেন্ট্রাম আছে ii. প্রিজাইগাপোফাইসিস ও পোস্ট-জাইগাপোফাইসিস অনুপস্থিতiii. ছোট ও ভোঁতা নিউরাল কাঁটা আছেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৪. ব্যাঙের পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?i. কীটপতঙ্গ, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে.ii. পৌষ্টিকতন্ত্রের দুটি অংশে ভাগ করা যায় iii. পরিপাককৃত খাদ্যরস শোষণ করা হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৫. বক্ষচক্রের অস্থিগুলো কোনটি?i. সুপ্রাস্ক্যাপুলা ও ক্লাভিকল ii. কোরাকয়েড ও স্টার্নাম iii. গ্লেনয়েড ও এপিকোরাকয়েডনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৬. ব্যাঙের শুক্রাণু কোষ কয় অংশে বিভক্ত?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ২৭. হূৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?ক. পেরিটোনিয়াম খ. পেরিকার্ডিয়াম গ. প্লুরা ঘ. মেসরকিয়াম২৮. ব্যাঙের কোন অঙ্গকে দেহের সঞ্চয় ঘর বলে?ক. লাল গ্রন্থি খ. থাইরয়েড গ্রন্থি গ. পিটুইটারি গ্রন্থি ঘ. যকৃত২৯. কুনোব্যাঙের কোন কশেরুকাটি আংটির মতো?ক. প্রথম খ. তৃতীয় গ. নবম ঘ. ইউরোস্টাইল৩০. নিচের কোন শিরাটি O2 সমৃদ্ধ রক্ত বহন করে?ক. বৃক্কীয় শিরা খ. ফুসফুসীয় শিরা গ. পোর্টাল শিরা ঘ. সিস্টেমিক শিরা৩১. কুনোব্যাঙের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?ক. ইউরেটর খ. ফ্যাট বডি গ. মালপিজিয়ান ঘ. বিডার্স অঙ্গ৩২. ব্যাঙের সপ্তম করোটিক স্নায়ুর নাম কী?ক. ভেগাস খ. অডিটরি গ. ফেসিয়াল ঘ. অ্যাবডুমেন্স৩৩. ব্যাঙের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?ক. ফুসফুস খ. যকৃত গ. ইলিয়াম ঘ. অগ্ন্যাশয়৩৪. পুরুষ কুনোব্যাঙের বৈশিষ্ট্য কী?i. পুরুষ ব্যাঙের উদর স্ফীত হয় ii. পুরুষ ব্যাঙে স্বরথলি থাকে iii. পুরুষ ব্যাঙের অগ্রপদের তালুতে ন্যুপসিয়াল প্যাড থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৫. ব্যাঙের শ্রেণীচক্রে কী দেখা যায়?i. ইলিয়াস, ইস্কিয়াম, পিউবিস, অস্থি ii. অ্যাসিটাবুলাস নামক একটি গহ্বর iii. দেখতে ইংরেজি V অক্ষরের মতোনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৮: ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. গ, ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ।