ব্যাবসায় নীতি ও প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে একটি সৃজনশীলপ্রশ্নোত্তর দেওয়া হলো। সিরাজগঞ্জ জেলার রইছ মিয়াসহ অন্য কৃষকেরা সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ২০০ টাকায় সার কিনতে পারে না। জয়নাল মিয়া সারের একমাত্র ডিলার হওয়ায় তিনি ২৭৫ টাকায় একচেটিয়া সার বিক্রয় করে অতিমুনাফা অর্জন করেন। এ জন্য রইছ মিয়াসহ আরও ৫০ জন এক হয়ে সার কারখানা থেকে সরাসরি সার কম দামে নিয়ে কৃষি কাজ করার জন্য একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রথম বছর এক লাখ টাকা মুনাফা অর্জন করলেও এর শেয়ার গ্রহীতাদের মধ্যে ৮০ হাজার টাকা বণ্টন করা হয়েছে।ক. সমবায় উপবিধি কাকে বলে?খ. একতাই বল নীতিটি ব্যাখ্যা করো।গ. উদ্দীপক অনুসারে রইছ মিয়ারা কোন ধরনের সমবায় সংগঠন গঠন করেছেন বর্ণনা করো।ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে ৮০ হাজার টাকাই শেয়ার গ্রহীতাদের মধ্যে বণ্টন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।উত্তর: ক. সমবায় উপবিধি:যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ-সংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে তাকে সমবায় উপবিধি বলে।উত্তর: খ. একতাই বল:একতাই বল এ প্রধান মূলনীতির ওপর সমবায় প্রতিষ্ঠিত।দরিদ্র ও সমমনা ব্যক্তিরা ভবিষ্যতের আশায় নিজেদের সীমিত সামর্থ্যকে একত্র করে সমবায় গঠন করে। আর এই ব্যবসায়ে সফলতা লাভে সব অবস্থায়ই এর সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হয়। এ জন্য প্রত্যেক সমবায়ী ঐক্যকেই শক্তি মনে করে। তাদের এই নীতিটি বিনষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা আবশ্যক।উত্তর: গ. উদ্দীপকের পরিস্থিতিতে রইছ মিয়ারা উত্পাদক সমবায় সংগঠন গঠন করেছেন।কমপক্ষে ২০ জন ক্ষুদ্র মালিক বা উত্পাদক বৃহদায়তন উত্পাদন, ক্রয়-বিক্রয়সহ নানা সুবিধা ভোগের জন্য যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে উত্পাদক সমবায় সমিতি বলে। দুগ্ধ উত্পাদক সমবায় সমিতি, কৃষক সমবায় সমিতি ইত্যাদি এ সমবায়ের উদাহরণ।উদ্দীপকে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে রইছ মিয়াসহ ৫০ জন কৃষক ন্যায্য দামে সার কিনে কৃষি কাজ করার উদ্যোগ নিয়ে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সদস্য ৫০ জন কৃষি কাজের সঙ্গে জড়িত ক্রয়-বিক্রয়ের কাজ হওয়ায় বলতে পারি, রইছ মিয়াদের গঠিত সমবায় ব্যবসায় প্রতিষ্ঠানটি একটি উত্পাদক সমবায় সমিতি।উত্তর: ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে ৮০ হাজার টাকাই শেয়ার গ্রহীতাদের মধ্যে বণ্টন করা সম্পূর্ণ যৌক্তিক বলেই আমি মনে করি। এর কারণ হলো সমবায়ের মুনাফা বণ্টনের বৈশিষ্ট্য।সমবায়ের মুনাফা বণ্টনের বৈশিষ্ট্যটি বিশ্লেষণ করে দেখা যায় যে সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫ শতাংশ সংরক্ষিত তহবিলে এবং ৫ শতাংশ উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করে বাকি অংশ সাধারণ সভার সিদ্ধান্ত ক্রমে শেয়ার গ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।উদ্দীপকের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম বছর এক লাখ টাকা মুনাফা অর্জিত হয়েছিল। এরা ১৫ শতাংশ অর্থাত্ ১৫ হাজার টাকা সংরক্ষিত তহবিল এবং ৫ শতাংশ অর্থাত্ পাঁচ হাজার টাকা উন্নয়ন তহবিলের চাঁদা হিসেবে মোট (১৫+৫) শতাংশ বা ২০ শতাংশ অর্থাত্ ২০ হাজার টাকা সংরক্ষণ করে বাকি (১,০০,০০০-২০,০০০) বা ৮০ হাজার টাকা শেয়ার গ্রহীতাদের মধ্যে বণ্টন করে।উপরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সমবায়ের মুনাফা বণ্টনের শর্ত অনুসারে রইছ মিয়াদের ৮০ হাজার টাকাই তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করতে হবে। সুতরাং এই পদক্ষেপ সম্পূর্ণ যুক্তিযুক্ত বলেই আমি মনে করি।